Search This Blog

Saturday, April 24, 2021

ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব।East Bengal Regiment is the pride of Bangladesh Army.


ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব। পুরো দুনিয়ার অন্যতম বিপদজনক এই রেজিমেন্টের রয়েছে বাঘের মত শত্রুর উপর ঝাপিয়ে পরে শত্রুকে ধ্বংস করার ইতিহাস। এই রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীকে পরাজিত করেছে একই সাথে নিজ বাহিনী থেকে আলাদা হয়ে তাদের পরাজিত করে স্বাধীনতায় বড় ভূমিকা রেখেছে। আজকেই পড়ে ফেলুন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের এক আল্টিমেট লড়াই, যা আপনার কল্পনাকে অতিক্রম করবে, সিনেমাকেও হার মানাবে। "ব্যাটল অব কামালপুর" লেখক: Sartaj Alim, তিনি পুরো যুদ্ধের ঘটনাটি তিনটি পর্বে লিখেছেন, আমরা তিনটি পর্ব পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি।
.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক থেকে শুরু করে বীরশ্রেষ্ঠ পর্যন্ত পদক পেয়েছেন ৬৭৬ জন। আর তাঁদের ভেতর ২৯ জন পেয়েছেন কেবল কামালপুর (জামালপুর জেলা) যুদ্ধের জন্যই। কী হয়েছিল সেখানে?

★★কামালপুরের সামরিক গুরুত্ব
অপারেশন সার্চলাইটের পর দেশের গুরুত্বপূর্ণ সব স্থানেই পাকবাহিনী জেঁকে বসে। কৌশলগতভাবে এমনই একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল বর্তমান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন। কামালপুর কিছু জায়গায় 'কমলপুর' নামেও পরিচিত। পাকবাহিনী জানত মুক্তিবাহিনী ভারত থেকে দেশে প্রবেশ করে সীমান্ত এলাকা থেকে পাকবাহিনীকে তাড়াতে তাড়াতে ঢাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। মুক্তিবাহিনীর এ রকম অগ্রসর হওয়ার সম্ভাব্য কিছু পথ ছিল-

১.কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া হয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে ঢাকা অভিযান;
২.খুলনা-মাগুরা হয়ে পদ্মা নদী পার হয়ে ঢাকা অভিযান;
৩.রাজশাহী-বগুড়া-পাবনা হয়ে যমুনা-ব্রহ্মপুত নদী পার হয়ে ঢাকা অভিযান;
৪.জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা অভিযান ইত্যাদি।

ঢাকা অভিযানের সম্ভাব্য সব পথেই বড় নদী ছিল। কিন্তু জামালপুর-ময়মনসিংহ পথে অন্য পথগুলোর মতো এত প্রশস্ত নদী নেই। এছাড়াও টাঙ্গাইল অঞ্চলে কাদেরিয়া বাহিনীর কারণে বিশাল এক মুক্তাঞ্চল সৃষ্টি হয়েছিল। টাঙ্গাইল ছিল জামালপুরের দক্ষিণে। জামালপুর থেকে পাক বাহিনীকে হটানো গেলে জামালপুর-টাঙ্গাইল মিলে এক বিশাল এলাকা মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসত এবং এখান থেকে ঢাকা অভিযান খুবই সহজ হতো। ময়মনসিংহ - ঢাকা মহাসড়কের প্রবেশদ্বারও এটি। তাই মুক্তিবাহিনীর মোক্ষম লক্ষ্য জামালপুর।

★★কামালপুরে পাক সেনাবিন্যাসঃ
গুরুত্ব বুঝেই পাকবাহিনী কামালপুরে ব্যাপক সেনা সমাবেশ ঘটায়। পাক আর্মির ৯৩ ব্রিগেডের ৩১ বালুচ রেজিমেন্ট অবস্থান নিয়েছিল কামালপুর, নকশী আর বারোমারিতে। কামালপুরে ৩১ বালুচের সাথে ছিল-
১.৭০ রেঞ্জার্সের (পাকিস্তান সীমান্তরক্ষা বাহিনী) একটি প্লাটুন;
২.ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স (পাকিস্তানি সেনাবাহিনী প্রায় ২০ হাজার বিহারিকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে ‘সিভিল আর্মড ফোর্সেস’ নামের একটি বাহিনী গঠন করে);
৩.১ প্লাটুন রাজাকার।

★★ঘাঁটি নির্মাণঃ
মূল ঘাঁটিকে কেন্দ্র করে কয়েক ধাপে প্রচুর রিইনফোর্সমেন্ট কংক্রিটের বাংকার, ছোট ছোট পিলবক্স (শক্তিশালী দেয়াল ঘেরা ছোট একধরনের ঘর। দেয়ালে বন্দুকের নল বের করার জন্য ছিদ্র থাকে, সেখান দিয়ে ফায়ার করা হয়) তৈরি করা হয়। মুক্তিযোদ্ধারা ৩ ইঞ্চি মর্টার ব্যবহার করত। কিন্তু রিইনফোর্সমেন্ট কংক্রিটের কারণে এই মর্টার দিয়ে ক্ষতি করা রীতিমতো অসম্ভব ছিল। এছাড়াও টিন এবং লোহার বিম ব্যবহার হয়েছিল বাংকারে।

বাংকারগুলোর যোগাযোগের জন্য সুড়ঙ্গ বা Communication Trench খোঁড়া হয়। সামনে বসে মাইনফিল্ড (Anti-Tank ও Anti-Personal) এবং বুবি ট্র্যাপ। ঘাঁটির চারপাশে গাছের গুঁড়ি আর কংক্রিট ব্লক ফেলা হয়। বাংকারের সামনের দিকে অন্তত ৫০০ মিটার গাছ এবং সমস্ত জঙ্গল কেটে সাফ করে রাখা হয়, যাতে কেউ আসলে বন্দুকের গানার খুব সহজেই লক্ষ্য করতে পারে। 

পদাতিক সেনাদের সাথে ৮১ মিলিমিটার মর্টার ও আর্টিলারি মোতায়েন করা হয়।
একটি ওয়াচ টাওয়ারও নির্মাণ করা হয়। ঢাকা দিয়ে নিয়মিত হেলিকপ্টারে এখানে রসদ সরবরাহ করা হতো। সব মিলিয়ে পাকিস্তান সেনাবাহিনী কামালপুরকে রীতিমতো দুর্গে পরিণত করে। 

তাদের ধারণা ছিল মুক্তিবাহিনী আক্রমণ করলে এটা তাদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং সুরক্ষিত দুর্গের ভেতরে থাকার জন্য তাদের কোনো ক্ষতি হবে না। কামালপুরের নিকটবর্তী ঘাঁটি বকশীগঞ্জেও সেনাদের সাথে মর্টার (৮৩ মর্টার ব্যাটারি) মোতায়েন করেছিল পাকবাহিনী। যেকোনো দরকারে এরা কামালপুরের দিকে এগিয়ে যেতে পারত।

জুন-জুলাই থেকে মেজর জিয়াউর রহমানের (পরে লেফট্যানেন্ট জেনারেল, বীর উত্তম) নেতৃত্বে গঠিত মুক্তিবাহিনীর সামরিক ব্রিগেড জেড ফোর্স গড়ে উঠেছে। ব্রিগেডটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে গঠিত নিয়মিত বাহিনী হিসেবে কাজ করতো। এটি গঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১, ৩, ৮ ব্যাটালিয়ন দ্বারা। জেড ফোর্সকে দায়িত্ব দেওয়া হয় কামালপুর আক্রমণের।

২৮ জুলাই, গভীর রাত।
মুক্তিবাহিনীর এক দল গোপনে চলে যায় কামালপুর ঘাঁটির কাছাকাছি। এই দলে ছিলেন ক্যাপ্টেন সালাহউদ্দিন মমতাজ (বীর উত্তম), লেফটেন্যান্ট আব্দুল মান্নান (পরে লেফটেন্যান্ট কর্নেল, বীর বিক্রম), নায়েক সুবেদার আব্দুল হাই (বীর প্রতীক), সুবেদার আবুল হাশেম (বীর প্রতীক), নায়েক শফি। এর আগেও দুবার রেকি করা হয়েছে। কিন্তু ক্যাপ্টেন সালাহউদ্দিন স্বচক্ষে দেখতে চান সব।

হঠাৎ পেট্রলিং করে ফিরে যাওয়া দুই সেনার মুখোমুখি হয় রেকি করতে আসা দলটি। ক্যাপ্টেন সালাহউদ্দিন ঝাঁপিয়ে পড়লেন একজনের ওপর। শুরু হলো ধস্তাধস্তি। অন্যজন সুবেদার হাইয়ের দিকে অস্ত্র উঁচিয়ে ‘হ্যান্ডস আপ’ বলার সাথে সাথেই ত্বরিত বেগে রাইফেলের বাঁট দিয়ে তাকে কুপোকাত করলেন সুবেদার হাই। ততক্ষণে ৬ ফুট লম্বা অন্য খানসেনা ৫ ফুট ৫ ইঞ্চি ক্যাপ্টেন সালাহউদ্দিনকে মাটিতে চেপে গলা টিপে ধরেছে। সালাহউদ্দিন ডাকলেন ‘মান্নান’। লে. মান্নান ও হাই ছুটে এসে স্টেনগানের ব্যারেল দিয়ে গুঁতো মারতেই ছুটে পালাল খানসেনাটি। পাকসেনার দিকে অন্ধকারেই গুলি ছুড়লেন সুবেদার হাই।

ক্যাপ্টেন সালাহউদ্দিন সুবেদার হাশেমের কাঁধে ভর দিয়ে দ্রুত কাঁদাপানির মধ্যে দিয়ে দৌড়ে নিরাপদ এলাকায় ছুঁটেন। সুবেদার হাশেমের কাঁধে তখন দখল করা অস্ত্র দুটিও ছিল। কিন্তু পাকবাহিনী সতর্ক হয়ে যায়। মুক্তিবাহিনীর আক্রমণ আসন্ন ভেবে সেনা বাড়িয়ে করে ২ কোম্পানি। ২৯ জুলাই পাক সেনাপ্রধান জেনারেল নিয়াজি এই ঘাঁটি পরিদর্শন করে যান।

৩১ জুলাই রাতে মুক্তিবাহিনী প্রথম কামালপুরে হামলার সিদ্ধান্ত নেয়। জেড ফোর্সের মেজর মইনুল হোসেন (পরে মেজর জেনারেল, বীর বিক্রম) নেতৃত্বে ১ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নকে কামালপুরে হামলা করতে বলা হয়। মেজর মইন এত দ্রুত এমন মিশনে রাজি ছিলেন না। আর্টিলারি/কামান সাপোর্ট ছাড়া এরকম দুর্গ আক্রমণ করার কথা সাধারণত কেউ চিন্তা করে না।

তার মতে, কামালপুরের মতো যথেষ্ট শক্তিশালী পাকিস্তানি ঘাঁটিতে সেটপিস যুদ্ধের (যে যুদ্ধে শত্রু বাহিনীর ওপর আক্রমণকারীও বড় বাহিনী নিয়ে হামলা করে। বড় বাহিনী ছোট ছোট দলে বিভক্ত থাকে। অবস্থা বুঝে কখনো আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক পজিশনে যাওয়া হয়। অনেকটা দাবা খেলার মতো।) মাধ্যমে আক্রমণ করার সক্ষমতা (অস্ত্র এবং সেনাসংখ্যায়) জেড ফোর্সের বা তার ব্যাটালিয়নের নেই। 

মেজর মইন চাইছিলেন Hit & Run (ছোট অতর্কিত হামলা, চোখের পলকে হামলা করে আবার শত্রুর দৃষ্টির বাইরে চলে যাওয়া) এবং গেরিলা পদ্ধতিতে পাকিস্তানি ফোর্সকে দুর্বল ও নাজেহাল করা। শক্তি ক্ষয় করে দুর্বল করে তারপর পূর্ণ আক্রমণ করা। কিন্তু জিয়াউর রহমান সিদ্ধান্ত পাল্টালেন না, যার মূল কারণ ছিল হাই কমান্ডের নির্দেশ এবং ঘাঁটির স্ট্র্যাটেজিক গুরুত্ব।

★★কামালপুর আক্রমণে মুক্তিবাহিনীর সেনাবিন্যাস।
১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাংকেতিক নাম ‘সিনিয়র টাইগার্স’। এই ব্যাটালিয়নের অধীনে ৪ কোম্পানি সৈন্য আছে। পুরো ব্যাটালিয়নই পাক বাহিনীর দুর্গে হামলা করবে।
১. ক্যাপ্টেন মাহবুবুর রহমান (বীর উত্তম) শত্রু ঘাঁটির পেছনে অবস্থান নেবেন তার কোম্পানিসহ।
২. ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ পাক ঘাঁটির ৬০০ মিটার সামনে অবস্থান নেবেন।
৩. মেজর মইনুল হোসেন মইন তার ওয়্যারলেস অপারেটর এবং ফ্লাইট লেফটেন্যান্ট লিয়াকত আলী খানসহ পাটক্ষেতে অবস্থান নেবেন।
৪. একটু দূরে টিলায় মেজর জিয়া মেশিনগানসহ অবস্থান নেবেন।
৫. কাট অফ পার্টি (যারা শত্রুর দুই ঘাঁটির মাঝের রাস্তায় অবস্থান নিয়ে যোগাযোগ বিছিন্ন করে দেয়) হিসেবে একটি বাহিনী কামালপুর-বকশীগঞ্জ সড়কে মাইন পুঁতে রেখে কামালপুর-শ্রীবর্দি জংশন এবং উঠানীপাড়ায় অবস্থান গ্রহণ করবে, যাতে বকশীগঞ্জ থেকে কোনো পাকিস্তানি রিইনফোর্সমেন্ট (নতুন করে আনা সেনা-রসদ) কামালপুরে আসতে না পারে।

★★কামালপুরে প্রথম বড় হামলা
৩০ তারিখ সূর্যাস্তের পরই রাতের খাবার খেয়ে মুক্তিবাহিনী ভারতের মহেন্দ্রগঞ্জ ক্যাম্প থেকে রওনা দেয়। তুমুল বৃষ্টি আর কাদার মধ্যে চলতে শুরু করে তারা।
কামালপুর আক্রমণের H hour (আক্রমণ শুরুর সময়, যে সময় সব অবস্থান থেকে শত্রুর ওপর একসাথে ফায়ার শুরু হয়।) ছিল ৩১ তারিখ রাত সাড়ে তিনটা। কিন্তু শুরুতেই ঘটল বিপত্তি। Cut off party এবং মেজর জিয়ার মেশিনগান বাহিনী ছাড়া কেউই সময়মতো Forming up place (আক্রমণের আগে যে অবস্থানে গিয়ে সেনারা অবস্থান নেয়)-এ পৌঁছাতে পারেনি।

কয়েকদিনের টানা বৃষ্টিতে কর্দমাক্ত এলাকায় হাঁটার গতি অনেক শ্লথ হয়ে এসেছিল। ঘাঁটির কাছাকাছি এসে মুক্তিবাহিনীর শুয়ে ক্রল করে আগাতে হচ্ছিল, কারণ সোজা হয়ে হাঁটলে পাক বাহিনী দূর থেকেই দেখে ফেলবে। এদিকে ঐ H hour শুরু হয়ে যাওয়ায় টিলা থেকে মেশিনগানের গুলি শুরু হয়ে যায়। কিন্তু অন্য পজিশনে আক্রমণকারী সেনারা পৌঁছাতেই পারেনি। চাইলেই H hour ২০-৩০ মিনিট পেছানো যত। কিন্তু আরেক বিপদ সামনে এসে দাঁড়ায়! ওয়্যারলেসগুলো কাজ করছে না। সমস্যার ষোলকলা পূর্ণ হয় ওয়্যারলেস জ্যাম হয়ে যাওয়ায়। ফলে মুক্তিবাহিনীর কোম্পানিগুলো নিজেদের মধ্যে যোগাযোগ ধরে রাখতে ব্যর্থ হয়।

এদিকে মুক্তিবাহিনীর ফায়ার শুরুর সাথে সাথেই পাল্টা কামান দাগা শুরু করে পাকিস্তানি সেনারা। ইস্ট বেঙ্গলের নতুন নিয়োগ পাওয়া সেনারা প্রাণপণ তখন Forming up place এর দিকে দৌড়ে যাচ্ছেন। কিন্তু সদ্য রিক্রুটদের সামনে এসে দাঁড়ায় আবার আরেক বিপদ। কাদা আর কামানের ভয়ানক শব্দে নিজেদের মধ্যে হট্টগোল শুরু হয়। জোরে দৌড়াতে গিয়ে একজন আরেকজনের গায়ের ওপর পড়ে। সব মিলিয়ে আক্রমণকারী দল নিজেরাই একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়।

মুক্তিবাহিনীর সৈন্যরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। পাকিস্তানি সৈন্যরা সুরক্ষিত অবস্থান থেকে পুরো মাত্রায় গুলি শুরু করেছে। ভারি কামানের গোলা এসে পড়ছে সামনে, পেছনে। কাদামাটি ভেঙে একসঙ্গে এত লোকজনের দৌড়োদৌড়িতে যে শব্দ তৈরি হচ্ছিল তা থেকে পাকিস্তানিদের পক্ষে নিশানা ঠিক করা সহজ হলো। তার ওপর ওয়্যারলেস জ্যাম। বিশৃঙ্খলা চরমে পৌঁছায়। 

এ অবস্থায় ১ ইস্ট বেঙ্গলের পক্ষে আক্রমণের ব্যূহ রচনা করা আদৌ সম্ভব ছিল না। যে সেনার মেশিনগান নিয়ে কোনো গাছের নিচে অবস্থান নেয়ার কথা ছিল সে তখনও তার পজিশনে পৌঁছাতে পারেনি, যে সেনার রাইফেল নিয়ে বাংকারের দিকে গুলি করার কথা ছিল সে-ও কাদায় হাবুডুবু খাচ্ছে।
এ অবস্থায় সৈন্য দলের পালিয়ে আসাটাই অত্যন্ত স্বাভাবিক ছিল। কারণ আক্রমণকারী বাহিনীর যদি ঠিকমতো ফর্ম আপ না হতো, তাদের পক্ষে আক্রমণ করার প্রশ্নই আসে না। 

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় বিশাল এক ভারতীয় সেনাদল যখন ফর্ম আপ করছিল, তখন তিনটি পাকিস্তানি ট্যাংক এসে হাজির হয়, ফলে ভারতীয়রা পালিয়ে যায়। পাকিস্তানিরা ভাবছিল এবারও তা-ই হবে। এদিকে ভয় জেঁকে ধরে বাংলাদেশী সেনাদের মধ্যে। আর ভয়ের কোনো বাছবিচার নেই। এটা সবাইকে সমানভাবে গ্রাস করে।

কিন্তু প্রতিকূলতার মধ্যেই অনেক সময় কেউ কেউ হয়ে ওঠেন মহামানব। চমৎকার কোনো অতিমানবীয় কাজ দিয়ে প্রতিকূলতাকে প্রতিপক্ষের দিকে ঠেলে দেন। মুক্তিবাহিনী যখন রীতিমতো নাকাল, তখন নতুন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন ডেল্টা কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ।

★★মুক্তিবাহিনীর মধ্যে যখন পূর্ণ হারের ভয় জেঁকে ধরছে ঠিক তখনই হ্যান্ডমাইকে শোনা গেল এক সাহসী কণ্ঠ!
ডেল্টা কোম্পানি কম্যান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন (শহীদ, বীর উত্তম) যখন মাইনফিল্ডে দাঁড়িয়ে তীব্র ফায়ারিং এর মুখে পড়েছেন, তখন সাহস না হারিয়ে হ্যান্ডমাইকে পাকবাহিনীর উদ্দেশ্যে চিৎকার করতে থাকেন,
“আভি তক ওয়াক্ত হ্যায়, শালালোক সারেন্ডার করো, নেহিত জিন্দা নেহি ছোড়েঙ্গা।
(সময় থাকতে সারেন্ডার করো, পরে জীবিত ছাড়ব না)
ইয়াহিয়া খান এখনও এমন বুলেট তৈরি করতে পারে নাই, যা মমতাজকে ভেদ করবে।
যদি মরতেই হয়, পাকসেনা সাথে নিয়ে যাও। বাংলার মাটিতে শহিদ হও জোয়ানেরা!”

বাংলা-উর্দু-ইংরেজি মিশিয়ে পাকসেনাদের হ্যান্ডমাইকে ব্যাপক গালাগালি শুরু করেন ক্যাপ্টেন সালাউদ্দিন। এরই মধ্যে মুক্তিবাহিনীর ভয় পরিণত হতে শুরু করে মনোবলে। সেনারা গগনবিদারী স্লোগানে "জয় বাংলা" ধ্বনি তুলে আক্রমণ শুরু করে। জওয়ানরা দ্রুত ফর্ম আপ করার চেষ্টা করতে থাকে। অন্ধকার, কাদায় একজন আরেকজনের ওপর এসে পড়ছে। নিচু কর্দমাক্ত জমিতে নেমে আসা বাঙালি সৈনিকেরা সবচেয়ে বিপদে পড়ল। শত্রু এবং সহযোদ্ধাদের গুলির মাঝখানে তারা। মেজর মইনও তখন গলা ফাটিয়ে চিৎকার করছেন।

ডেল্টা এবং ব্রাভোর কমান্ডার ক্যাপ্টেন সালাহউদ্দিন আর হাফিজ ছুটে বেড়াচ্ছেন সবাইকে একত্র করে ঠিকমতো পজিশনে নেবার জন্যে। দুই কমান্ডার কৃতিত্বের সাথে প্রায় বেসামাল পুরো বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে এলেন। ক্যাম্পের দিকে যখনই অগ্রসর হতে শুরু করলেন তারা, তখনই বজ্রপাতের মতো শুরু হলো পাকিস্তানি আর্টিলারির সেলভো ফায়ার (সব বন্দুক/ কামানের একসাথে ফায়ার)। সবাই শুয়ে পড়ল মাটিতে। এত কষ্টের পরও কি আক্রমণ করা সম্ভব হবে না?

ক্যাপ্টেন সালাউদ্দিন আবার মেগাফোন তুলে নিলেন। ‘Move Forward!’ একই সাথে মেগাফোনে পাকিস্তানিদের লক্ষ্য করে বাংলা-ইংরেজি-উর্দু মিশিয়ে ব্যাপক গালাগালি শুরু করলেন তিনি।

★★এই পর্যন্ত যুদ্ধ পাকিস্তানিদের সম্পূর্ণ অনুকূলে ছিল। তাদের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র।
কিন্তু এরপর এমন কিছু ঘটল যাতে তাদের আত্মা উড়ে যাবার দশা হলো!
জয় বাংলা
জয় বাংলা
পেছনে থাকা সেনা থেকে শুরু করে ফ্রন্টলাইনে বোমায় হাতের হাড় বের হয়ে যাওয়া সেনাও একসাথে চিৎকার দিয়ে উঠল। প্রথম কে জয় বাংলা ধ্বনি তুলেছিল জানা যায়নি। কিন্তু একজন স্লোগান তোলার সাথে সাথেই সবাই একনাগাড়ে স্লোগান দিতে থাকল।

"জয় বাংলা" স্লোগান দিতে দিতে ক্যাপ্টেন সালাউদ্দিনের ডেল্টা কোম্পানি প্রচণ্ড আক্রমণ করে পাকিস্তানিদের ডিফেন্স লাইনের সামনের বাংকারে ঢুকে পড়ে। পাকবাহিনী প্রথম সারির বাংকার থেকে পিছু হটে।বাংকার পার হয়ে ২০-২৫ জন মুক্তিযোদ্ধা ঢুকে পড়ল পাকবাহিনীর আওতাধীন কমিউনিটি সেন্টারে। ভেতরে যেসব পাকিস্তানি সৈন্য ছিল তাদের সাথে হাতাহাতি লড়াই শুরু হলো। বেয়নেট চার্জ, ধস্তাধস্তি শুরু হয়। মাত্র দুজন বাঙালি সৈন্য আহত অবস্থায় ফিরে এলেন। বাকি সবাই শহিদ হলেন সেই হাতাহাতি যুদ্ধে। যুদ্ধের ময়দানে অন্য সব জায়গায়ও হাতাহাতি চলছে। আহত সৈন্য আর লাশের ছড়াছড়ি সব জায়গায়।

★★সুবেদার হাই তার প্লাটুন নিয়ে যে এলাকায় ঢুকে পড়েছেন সেটা একটা মাইন ফিল্ড। ফেঁসে গেলেন তিনি পুরো দল নিয়েই। ক্যাপ্টেন সালাউদ্দিন বুঝতে পারলেন পাকসেনারা প্রথম সারির বাংকার ছেড়ে আরো পেছনে সেকেন্ড লাইনে চলে গেছে। সেখান থেকে আবার আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। এদিকে মাইন ফিল্ডে আগে-পিছে চলতে গেলেই বিপদ। সালাউদ্দিন কমান্ড করলেন সুবেদার হাইকে তার সৈন্য নিয়ে ডানে সরে যেতে। বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে মাইন। সুবেদার হাই-এর সাথে ৪০ জন সৈন্য ছিল। লক্ষ্যে পৌঁছতে গিয়ে অক্ষত সৈন্য সংখ্যা দাঁড়াল ১৫-২০ জনে।

নায়েক শফির (বীর প্রতীক) একটা হাত উড়ে গেল মাইনের আঘাতে। তবুও থামলেন না তিনি। সালাহউদ্দিন মৃত্যুভয় ভুলে এগিয়ে যাচ্ছেন সামনে। পেছন থেকে একজন চিৎকার করে উঠল, "স্যার পজিশনে যান" অর্থাৎ মাটিতে শুয়ে পড়ার কথা বলল। সালাহউদ্দিন তাকে ধমকে উঠলেন, ‘ব্যাটা স্যার স্যার করে চিৎকার করিস না। শত্রুরা আমার অবস্থান টের পেয়ে যাবে। চিন্তা করিস না, তুই ব্যাটা আমার কাছে এসে দাঁড়া। গুলি লাগবে না, ইয়াহিয়া খান আজও আমার জন্য গুলি বানাতে পারেনি।“

আরেক দফা আক্রমণে শত্রুদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছিলেন তিনি। হ্যান্ডমাইকটা আবার হাতে সুবেদার হাইকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে দু-তিনটে বোমা তার সামনে এসে পড়ল। সৈন্যরা দেখল স্লো-মোশনের মতো একবার বাঁয়ে, পরে আধা ডানে বেঁকে পড়ে গেল তার দেহ।

 একজন জোয়ান ছুটে এসে বলল, "স্যার কলেমা পড়েন।"
মৃতপ্রায় সালাউদ্দিন বজ্রকণ্ঠে বললেন,
“আমার কলেমা পড়ার দরকার নেই। আমার কালেমা আগেই হয়ে গেছে। খোদার কসম, যে পেছনে হটবি তাকেই গুলি করব। মরতে যদি হয় দেশের মাটিতে মর। এদের মেরে তারপর মর।“

শহীদ হলেন ক্যাপ্টেন সালাউদ্দিন। সাদা শার্ট লাল রঙ ধারণ করেছে তখন। শার্টটি ছিল ত্রাণের পণ্য হিসেবে আসা। বাংলাদেশের একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন পর্যন্ত ত্রাণের শার্ট পরে যুদ্ধ করেছেন! কত প্রতিকূলতার মধ্যে তারা যুদ্ধ করেছেন, সেটা বোঝাতে আর কিছু বলার প্রয়োজন নেই মনে হয়। আটটি গুলি লাগে তার শরীরে। তার ঘড়ি, পকেটের কাগজ আর স্টেনগান নিয়ে আসে সহযোদ্ধারা। তার মৃতদেহ উদ্ধার করতে গিয়ে শহীদ হন আরো তিনজন। তবে দুর্ভাগ্য, তার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

★★ক্যাপ্টেন সালাউদ্দিন নিহত হবার খবর জানতে পেরে মেজর মইন ওয়্যারলেসে ক্যাপ্টেন মাহবুবকে কমান্ড করেন পেছন থেকে আক্রমণের জন্য। কিন্তু ওয়্যারলেসগুলো ঠিকমতো কাজ না করায় সেই নির্দেশ পৌঁছায় না ক্যাপ্টেন মাহবুবের কাছে। কিন্তু ক্যাপ্টেন মাহবুবের সাড়া না পেয়ে তিনি ঝোপঝাড় গাছের আড়াল থেকে খোলা জায়গায় চলে আসেন যাতে ওয়্যারলেস ভালোভাবে কাজ করতে পারে। এ সময় মেশিনগানের গুলি এসে তার ওয়্যারলেস অপারেটর শহীদ হন। 

মেজর মইন চিৎকার করে কমান্ড দিতে থাকেন।প্রায় একই সময়ে ক্যাপ্টেন হাফিজ এবং লে. মান্নান আহত হন। ক্যাপ্টেন হাফিজের হাতে গোলা আঘাত করে, লে. মান্নানের ঊরুতে গুলি লাগে। লে. মান্নানকে ধরে ফ্লাইং অফিসার লিয়াকত আলী খান নিরাপদ দূরত্বে চলে গেলেন।
আহত ক্যাপ্টেন হাফিজকে উদ্ধার করতে অগ্রসর হতেই গুলি লাগল নায়েক রবিউলের। কিন্তু থামলেন না তিনি। কাছে গিয়ে দেখলেন, ক্যাপ্টেন হাফিজকে অন্য কেউ সরিয়ে নিয়ে গেছে। 

পাশে পড়ে আছে ওয়্যারলেস সেট আর রকেট লঞ্চার। সেই দুটো তোলার জন্যে উবু হতেই গুলি এসে বুকে লাগল রবিউলের। তার ডান হাতের হাড় বের হয়ে গিয়েছিল। পড়ে গেলেন তিনি। তারপর খেয়াল হলো এখনো বেঁচে আছেন। শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালেন। গ্রেনেড হাতে নিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল পাকসেনারা তাকে জীবিত ধরতে এলে তাদের জাহান্নামে পাঠাবেন গ্রেনেড দিয়ে। বৃষ্টির মতো গুলি চারপাশ দিয়ে ছুটে গেল। আশ্চর্য! তার একটিও গুলি গায়ে লাগল না। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত দেহে ছুটে এলেন তিনি। এ সময় কোথা থেকে এসে যেন উদয় হন গ্রামের দুই নারী। তাদের কাঁধে ভর দিয়ে তিনি নিরাপদ স্থানে আসেন।একসময় ভোরের আলো ফুটে ওঠে। চারদিকে হতাহতের ছড়াছড়ি। মেজর জিয়াও এ সময় উদ্ধারকাজে যোগ দেন।

★★ভোর সাতটা পর্যন্ত আক্রমণ চলল। ৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পাকবাহিনীর হতাহত আরো বেশি। তিন ট্রাক ভরে পাকসেনারা তাদের লাশ নিয়েছিল।অন্যদিকে দুটি ১২০ মিলিমিটার মর্টার আর বেশ কিছু সেনাসহ বকশীগঞ্জ থেকে কামালপুরের দিকে আসতে থাকা ৩টি ট্রাক উড়ে যায় কাট অব পার্টির পুঁতে রাখা মাইনে। তাদের অ্যামবুশে ১০ জন পাকসেনা নিহত এবং ১০-১১ জন আহত হয়। একজন মুক্তিযোদ্ধা শহীদ হন, ২-৩ জন আহত হন।

মাত্র ৩-৪ সপ্তাহ প্রশিক্ষণ পাওয়া সেনারা সেদিন দুর্দান্ত বীরত্ব দেখিয়েছিল। পাক অফিসাররাও বলতে শুরু করে, "Bengal regiment fight like real tiger!"

★★জুলাই থেকে মুক্তিবাহিনীর সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আসে। কামালপুর ১১ নং সেক্টরে অন্তর্ভুক্ত হয়। মেজর আবু তাহের (পরে কর্নেল এবং বীর উত্তম) সেক্টর কমান্ডারের দায়িত্ব পান। কামালপুর ঘাঁটিতে নিয়মিত হামলার পরিকল্পনা হয়। এ সময় ছোট ছোট হামলা করে কামালপুরের পাক ঘাঁটিকে কাবু করার সিদ্ধান্ত হয়।ছোট ছোট হামলায় পাকবাহিনী নাকাল হতে শুরু করে। পতনের দিকে এগিয়ে যায় কামালপুর!
.
★★★জুলাই মাস থেকে মুক্তিবাহিনীর সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আসে। কামালপুর ১১ নং সেক্টরের অন্তর্ভুক্ত হয়। মেজর আবু তাহের (পরে কর্নেল এবং বীর উত্তম) সেক্টর কমান্ডারের দায়িত্ব পান। কামালপুর ঘাঁটিতে নিয়মিত হামলার পরিকল্পনা হয়। এ সময় ছোট ছোট হামলা করে কামালপুরের পাক ঘাঁটিকে কাবু করার সিদ্ধান্ত হয়।

★৯ আগস্ট কামালপুরের টেলিফোন লাইন কেটে দেয় মুক্তিবাহিনীর কমান্ডোরা। অপারেশন শেষ করে আসার পথে তারা দুই রাজাকারকে ধরে নিয়ে আসে।
★১৫ আগস্ট ১৫০ জন মুক্তিযোদ্ধা হালকা অস্ত্র নিয়ে আক্রমণ করে কামালপুর। পরের দিন সুবেদার মনসুরের নেতৃত্বে মুক্তিবাহিনীর আরেকটি দল আঘাত হানে এই ঘাঁটিতে।
★১৭ আগস্ট মেজর তাহের নিজে কামালপুর আক্রমণ করেন। ১৫-২০ জন পাকসেনা খতম হয় এদিন।
★২০ আগস্ট মুক্তিবাহিনীর অ্যামবুশে পড়ে পাক পেট্রোল পার্টি। নিহত হয় ২ জন।
★৬ সেপ্টেম্বর কামালপুর বিওপিকে বনজঙ্গলপূর্ণ পথ দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব দিক থেকে আক্রমণ করা হয়। পিছু হটে পাকবাহিনী।

 বকশীগঞ্জ থেকে তাদের সাহায্য করতে আসা দলটিও অ্যামবুশে পড়ে। তবে তীব্র মেশিনগানের গুলিতে মুক্তিবাহিনী আবার পিছু হটে।সকাল সাতটায় অ্যামবুশ পয়েন্ট পাকিস্তানি রিইনফোর্সমেন্ট আসতে গিয়ে একটি ট্রাক মুক্তিবাহিনীর পাতা ল্যান্ডমাইনে ধ্বংস হয়। আরো দুটি থেকে শক্রসেনারা নেমে রাস্তার পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করে, এতে আরও পাকিস্তানি সেনা নিহত হয়। ৩৩ জন পাকসেনা নিহত হয়।পাক বাহিনীকে একটা দিনও শান্তিতে ঘুমাতে না দেয়ার কৌশলে যায় মুক্তিবাহিনী।

★৭ সেপ্টেম্বর থেকে কয়েকদিন মেজর তাহের সব হামলা বন্ধ রাখেন। কামালপুর-বকশীগঞ্জ সড়কটি ব্যবহারের অবাধ সুযোগ দেন। পরদিন ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানি ক্যাপ্টেন বজলুল গণি পাটোয়ারীর নেতৃত্বে মহেন্দ্রগঞ্জে আসে। ১ ইস্ট বেঙ্গলের কমান্ডার ছিলেন মেজর মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ। 

মেজর তাহের কামালপুরকে ঘিরে ধরার সিদ্ধান্ত নেন। সামরিক পরিভাষায় যাকে বলে Encirclement। মুক্তিযোদ্ধারা কামালপুর-বকশীগঞ্জ সড়কে ব্যাপকভাবে অ্যান্টি-ট্যাংক ও অ্যান্টি-পারসোনাল মাইন স্থাপন করেন।মেজর জিয়াউদ্দিনের সেনাদের ধানুয়া, কামালপুর ও খাসের গ্রামের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দিতে বলা হয়। পূর্ব পাশেও মুক্তিবাহিনীর একটি দল অবস্থান নেয়।

★★১০ তারিখ সূর্যোদয়ের আগেই মুক্তিবাহিনী কামালপুর বিওপি চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। কামালপুর বিওপিতে অবস্থানরত শত্রুর জন্য কেবল দুটি পথই খোলা থাকে; হয় রাতের অন্ধকারে ছোট ছোট দলে পলায়ন করা অথবা একত্রে মুক্তিযোদ্ধাদের অবস্থানে আক্রমণ করা।

মুক্তিযোদ্ধারা রাতারাতি বেশ কিছু বাংকার তৈরি করে তাদের অবস্থান আরও মজবুত করেন। তাদের অবস্থানের সামনে থেকেই ১-৩ ফুটের গভিরতার জলো মাঠের শুরু। মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার ১০০ গজের মধ্যে এলে গুলিবর্ষণ করার নির্দেশ দেওয়া হয়। পরিকল্পনা ছিল শত্রুসেনারা কামালপুর ঘাঁটি থেকে বের হয়ে এসে যখন আক্রমণ চালাবে, তখন সম্পূর্ণ কিংবা আংশিক পরিত্যক্ত কামালপুর ঘাঁটিটি দখলে নেবে আরেক কোম্পানি সেনা। এ জন্য এক কোম্পানি মুক্তিবাহিনীর ক্যাম্পে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়।

★★১১ তারিখ দুপুর থেকে পাক বাহিনী মুক্তিবাহিনীর অবস্থানে হামলা শুরু করে। দুপুরবেলা মেজর তাহেরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল মহেন্দ্রগঞ্জ থেকে ১৮ মাইল দূরে মাইনকার চর সাব-সেক্টরের দিকে রওনা হয়। মাইনকার চরে পৌঁছার সঙ্গে সঙ্গে মেজর তাহের খবর পান যে ধানুয়া ও খাসের গ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থানে পাকিস্তানি সেনারা আক্রমণ করেছে। খবর পেয়েই তিনি মহেন্দ্রগঞ্জে রওনা দেন।

বেলা আড়াইটার সময় মেজর তাহের মহেন্দ্রগঞ্জ ক্যাম্প ছেড়ে যাওয়ার পরপরই কামালপুর থেকে পাকিস্তান সেনাবাহিনীর একদল সেনা আক্রমণের উদ্দেশ্যে খাসের গ্রামের দিকে এগোতে থাকে। খাসের গ্রামে অবস্থিত প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানিটি উত্তেজনার বশবর্তী হয়ে শত্রু নির্দিষ্ট স্থানে আসার আগেই গুলিবর্ষণ শুরু করে। পাকিস্তানি সেনারা এই গুলিবর্ষণ উপেক্ষা করে ভারী অস্ত্রসহ বেপরোয়াভাবে এগোতে থাকে। তাদের পাল্টা গুলিতে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন নায়েব সুবেদার ও অপর একজন জোয়ান নিহত হন। সে সময় পেছন দিক থেকে কেউ একজন চিৎকার করে বলে যে বকশীগঞ্জ থেকেও আরেক দল সেনা আক্রমণ করতে আসছে। এতে কোম্পানিতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নিজ স্থান ছেড়ে তারা পিছিয়ে যেতে থাকে।

মুক্তিযোদ্ধাদের ধানুয়া-কামালপুর অবস্থানের দক্ষিণ দিক থেকে একটি মেশিনগান গুলি শুরু করতে থাকলে খাসের গ্রামের ওপর আক্রমণরত পাকিস্তানি সেনারা হতাহত হতে থাকে এবং শেষপর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়। মেশিনগানার ব্যারেল ধরে হাত পুড়িয়ে ফেলেছিলেন। মেজর তাহের বেলা সাড়ে চারটার মধ্যে মহেন্দ্রগঞ্জে ফিরে আসেন। ক্যাম্পে পৌঁছে যে কোম্পানিকে তিনি কামালপুর বিওপি আক্রমণের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন তাদের খোঁজ করেন। 

এই কোম্পানিকে কামালপুর বিওপির চারদিকে মুক্তিযোদ্ধাদের ডিফেন্স সুদৃঢ় করার জন্য প্রেরণ করা হয়। এদের ডিফেন্স লাইনে পাঠানোর ফলে আক্রমণের জন্য আর বাড়তি কোনো সেনা থাকে না। ফলে ঘাঁটি পুরোপুরি দখল করতে আর হামলা চালানো যায়নি সেদিন। এদিনের যুদ্ধে কামালপুরের পতন না হলেও মুক্তিবাহিনীর মনোবল চাঙ্গা হয়।

★★★চূড়ান্ত লড়াই: রোড টু ঢাকা
নভেম্বর মাস থেকে শক্রদের ওপর আঘাতের তীব্রতা বাড়িয়ে দেয়া হয়।
১৪ নভেম্বর রাত ১২টা থেকে কামালপুরের ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে মুক্তিবাহিনী। পরিকল্পনা আগের মতোই। এদিন রিজার্ভ হিসেবে ভারতীয় বাহিনীর ১৩ গার্ড রেজিমেন্ট এবং ১ মারাঠা রেজিমেন্টের দুটি কোম্পানি মোতায়েন ছিল। কামালপুরকে চারদিক থেকে ঘিরে ধরতে শুরু করে মুক্তিবাহিনী। ভারতীয় বাহিনী তাদের সীমানা থেকে আর্টিলারি সাপোর্ট দেয়। যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন মেজর তাহের। সেদিন তার জন্মদিনও ছিল। অগ্রবর্তী দলের কমান্ডার ছিলেন লে. মিজান।

নিজের জন্মদিনে কেক কাটার বদলে পাক ঘাঁটিতে গোলা নিক্ষেপের মধ্য দিয়ে মেজর তাহের জন্মদিন পালন সূচনা করলেন। পাকিস্তানিদের পতনই হবে তার উপহার।
রাত ৩টার দিকে মুক্তিযোদ্ধারা ঘাঁটি মাত্র ৩০০ মিটার দূরে। তীব্র হামলায় পাকিস্তানি সৈন্যরা বাংকার ছেড়ে আখ ক্ষেতে পালিয়ে যাচ্ছিল। তাদের টার্গেটে আনার জন্য তখন রাতের আকাশে ফ্লেয়ার ছোড়া হচ্ছিল। "জয় বাংলা, জয় বাংলা" ধ্বনি দিয়ে মুক্তিযোদ্ধারা আক্রমণ আরও শক্তিশালী করে তুলছিলেন। 

এ সময় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মিজান ওয়াকিটকিতে মেজর তাহেরকে জানান, তিনি পাকিস্তানিদের বাংকারের কাছাকাছি পৌঁছে গেছেন। কিন্তু কিছুক্ষণ পরই মেজর তাহেরের সঙ্গে লেফটেন্যান্ট মিজানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সকাল প্রায় সাড়ে ৮টার দিকে মেজর তাহের তার অবস্থান থেকে মূল যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হলেন। তার জিপ গাড়িতে করে সামনে ফায়ার করতে করতে সামনে এগিয়ে যেতে শুরু করেন তিনি। মিজানকে পাওয়া না যাওয়াতে তিনি উদ্বিগ্ন ছিলেন। মূল যুদ্ধক্ষেত্রে পাওয়া যায় তাকে। মেজর তাহের একটা গাছের নিচে দাঁড়িয়ে সৈন্যদের নির্দেশ দিচ্ছিলেন। পাকঘাঁটি পতন তখন সময়ের ব্যাপার।

★★ন'টার দিকে একটি ল্যান্ডমাইনে বা কামানের শেলে আবু তাহের আহত হন। তিনি মাটিতে পড়ে গেলেন, কিন্তু জ্ঞান হারালেন না। তার দিকে সবাই এগিয়ে আসতে শুরু করলে তিনি সবাইকে শুয়ে পড়ার নির্দেশ দেন। এত লোক এক জায়গায় ভিড় করলে শত্রুরা আবার সেখানে গোলা ফেলবে, এতে হতাহত আরো বাড়বে। পরে তাকে ভারতের গৌহাটির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি পা কেটে ফেলতে হয় তার। সেদিন ঘাঁটি না দখল করেই ফেরত আসেন মুক্তিযোদ্ধারা। এদিকে হাসপাতাল থেকে মেজর তাহের লেফটেন্যান্ট মান্নানকে চিঠি লেখেন। তাতে বলা ছিল,
“CLEAR THE ROAD FROM HERE TO DACCA. LOOK AFTER MY BOYS. I LEAVE EVERYTHING TO YOU. GOD BLESS YOU”

★★২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত একটানা ১১ দিন এ পাক ছাউনি অবরুদ্ধ রাখা হয়। এ সময় ব্রিগেডিয়ার ক্লের নেতৃত্বে মিত্র বাহিনীও যোগ দেয়। উল্লেখ্য, ভারত সরাসরি পাকিস্তানের সাথে ডিসেম্বরে যুদ্ধে জড়ালেও মার্চ-এপ্রিল থেকেই সীমান্তে ছোট ছোট সংঘর্ষ বা Border Skirmish-এ জড়িয়েছিল।

২৮ নভেম্বর ভারতীয় সেনারা নিঃশব্দে পাক ঘাঁটির খুব কাছে চলে যায়। কিন্তু একজনের কাশির শব্দ পেয়ে পাকবাহিনী ফায়ার করে। ২০ জন নিহত হয়। দেখা যাচ্ছিল ১০০ জন ভারতীয় সেনা আক্রমণ করতে গেলে ৩৩ জন হতাহত হচ্ছে। ব্রিগেডিয়ার ক্লে এত ক্ষয়ক্ষতি চাইছিলেন না।

★মুক্তিবাহিনীর সাথে পরামর্শ করে ব্রিগেডিয়ার ক্লে আক্রমণ না করে মেজর তাহেরের কৌশল Encirclement প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। মুক্তিবাহিনী কামালপুরকে চারদিক থেকে শক্তভাবে ঘিরে ধরে। বাইরে থেকে সাহায্য আসার চেষ্টা করলেও সেগুলোকে প্রতিহত করে তারা। এরই মধ্যে কয়েক দফা বিমান হামলাও চালানো হয়। ২৯ নভেম্বরের দিকে ৩১ বেলুচ রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সুলতান মাহমুদ কামালপুরে রিইনফোর্সমেন্ট পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

★৪ ডিসেম্বর ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা বশীর আহমদ ও আনিসুর রহমান সঞ্জু পাকবাহিনীর কাছে আত্মসমর্পণের বার্তা নিয়ে যায়। মুক্তিবাহিনী ঘাঁটিতে ঢুকে পড়লে তাদের কপালে বড় দুঃখ আছে এটা বুঝতে পারে তারা।

পাকসেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ক্যাপ্টেন আহসান মালিক সাদা পতাকা নিয়ে বের হয়ে আসেন। যৌথ বাহিনী তাদের সাথে সদয় আচরণ করে। বিবিসিতে এ খবর প্রচার করা হয়। ক্যাপ্টেন আহসান মালিক পরে মুক্তিবাহিনীর বীরত্বের প্রশংসা করেন।

পুরো মুক্তিযুদ্ধে কামালপুর অভিযানে সর্বমোট ১৯৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন, আহত হন অসংখ্য। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর মেজর আইয়ুবসহ অন্তত ২২০ জন সেনা নিহত হয়। বীর উত্তম থেকে বীর প্রতীক মিলিয়ে সর্বমোট ২৯ জন মুক্তিযোদ্ধা সাহসিকতা পদক পেয়েছেন কেবল কামালপুর যুদ্ধের জন্যই; মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন উদাহরণ আর একটিও নেই। আর্টিলারি এবং এয়ার সাপোর্ট ছাড়া এরকম দুর্গে হানা দেয়ার ইতিহাস বিশ্বে বিরল।

★★১৯৭১ সালের আর কোনো যুদ্ধে কামালপুরের মতো এত সময় ও অস্ত্র ব্যবহার হয়নি। পাকবাহিনী যে কৌশলে প্রতিরক্ষা দুর্গ নির্মাণ করেছিল এবং বারবার মুক্তিবাহিনীর আক্রমণ প্রতিহত করেছিল সেটা প্রশংসনীয়। কিন্তু মুক্তিবাহিনী যেভাবে কামালপুরের পতন ঘটায়, সেটা এক মহাকাব্য এবং ইতিহাসের অন্যতম বীরত্ব। তবে এ মহাকাব্য লিখতে প্রচুর রক্ত খরচ হয়েছে। আর এই রক্ত দিয়েই এসেছে স্বাধীনতা।
.
#1971_Strories_by_sartaj
#১৯৭১_ফ্রন্টলাইনের_সেরা_অপারেশন
© ১৯৭১: ফ্রন্টলাইনের সেরা অপারেশন ( Sartaj Alim)

East Bengal Regiment is the pride of Bangladesh Army.  One of the most dangerous regiments in the world, this regiment has a history of attacking the enemy like a tiger and then destroying the enemy.  This regiment defeated the Indian army and at the same time separated from its own forces and defeated them and played a major role in independence.  Read today about one of the ultimate battles of the East Bengal Regiment, which will surpass your imagination, will also defeat the cinema.  "Battle of Kamalpur" Author: Sartaj Alim, he wrote the whole war incident in three episodes, we are presenting to you in three episodes in phases.
 .
 In the war of independence of Bangladesh, 6 people have received medals starting from Bir Pratik to Bir Shrestha.  And 29 of them got only for the battle of Kamalpur (Jamalpur district).  What happened there?

 Military importance of Kamalpur
 After Operation Searchlight, the Pak army was deployed in all important places of the country.  Strategically such an important place was Dhanua Kamalpur Union in Bakshiganj upazila of present Jamalpur district.  Kamalpur is also known as 'Kamalpur' in some places.  The Pak army knew that the freedom fighters would enter the country from India and try to chase the Pak army from the border area towards Dhaka.  There were some possible ways for the Mukti Bahini to move forward like this-

 1. Expedition to Dhaka across the Meghna River via Comilla-Brahmanbaria;
 2. Dhaka expedition across the river Padma via Khulna-Magura;
 3. Expedition to Dhaka via Rajshahi-Bogra-Pabna, crossing Jamuna-Brahmaput river;
 4. Dhaka expedition through Jamalpur-Mymensingh etc.

 There were big rivers in all possible routes of Dhaka expedition.  But the Jamalpur-Mymensingh road is not as wide as other roads.  There was also a huge free zone in the Tangail region due to the Kaderia forces.  Tangail was south of Jamalpur.  If the Pak army had been removed from Jamalpur, a large area of ​​Jamalpur-Tangail would have come under the control of the freedom fighters and the Dhaka operation from here would have been very easy.  It is also the gateway to the Mymensingh-Dhaka highway.  Therefore, the target of the freedom fighters is Jamalpur.

 পাক Pak army in Kamalpurঃ
 Realizing the importance, the Pak army organized a massive army rally at Kamalpur.  The 31st Baloch Regiment of the 93rd Brigade of the Pak Army was stationed at Kamalpur, Nakshi and Baromari.  There were 31 Balochs in Kamalpur-
 A platoon of 1.60 Rangers (Pakistan Border Security Force);
 2. East Pakistan Civil Armed Forces (Pakistan Army formed an army called ‘Civil Armed Forces’ with arms training of about 20,000 Biharis);
 3.1 Platoon Razakar.

 ঃ Base construction:
 In a few steps around the main base, a lot of reinforcement concrete bunkers, small pillboxes (small one-of-a-kind houses surrounded by strong walls.  The freedom fighters used 3 inch mortars.  But due to the reinforcement concrete, it was almost impossible to do damage with this mortar.  Tin and iron beams were also used in the bunker.

 A communication tunnel is dug for the communication of the bunkers.  Sitting in front is Minefield (Anti-Tank and Anti-Personal) and Booby Trap.  Tree stumps and concrete blocks were laid around the base.  At least 500 meters of trees and all the jungle in front of the bunker were cut down and cleared so that one could actually see the gunfire very easily.

 61 mm mortars and artillery were deployed with the infantry.
 A watch tower was also built.  Logistics were delivered here by regular helicopters from Dhaka.  All in all, the Pakistan army turned Kamalpur into a fort.

 Their idea was that if the Mukti Bahini attacked, it would become a graveyard for them and they would not be harmed to stay inside the fort.  The Pak army also deployed mortars (63 mortar batteries) with the troops at Bakshiganj, a base near Kamalpur.  They could move towards Kamalpur in any need.

 From June-July, the Military Brigade Z Force of the Mukti Bahini formed under the leadership of Major Ziaur Rahman (later Lieutenant General, Bir Uttam) was formed.  The brigade was a regular force formed under the Bangladesh Armed Forces.  It was formed by 1st, 3rd and 6th Battalions of the East Bengal Regiment.  Z Force was given the responsibility of attacking Kamalpur.

 July 26, late at night.
 A group of freedom fighters secretly went near Kamalpur base.  The team consisted of Captain Salahuddin Mumtaz (Bir Uttam), Lieutenant Abdul Mannan (later Lieutenant Colonel, Bir Bikram), Naik Subedar Abdul Hai (Bir Pratik), Subedar Abul Hashem (Bir Pratik), Naik Shafi.  Reiki has been done twice before.  But Captain Saladin wants to see everything with his own eyes.

 Suddenly, the two soldiers who were returning from patrolling were confronted by the group that had come to do Reiki.  Captain Saladin jumped on one of them.  The scuffle started.  Another raised his weapon towards Subedar Hai and said 'hands up' as soon as Subedar Hai knocked him down with the butt of his rifle.  By then another 6-foot-tall khansena had grabbed Captain Saladin by the feet, 5 feet 5 inches.  Saladin called Mannan.  Lt.  Mannan and Hai came running and the khansena fled as soon as they hit the barrel of the stengun.  Subedar Hai fired at the Pak army in the dark.

 Captain Saladin leaned on Subedar Hashem's shoulder and quickly ran through the weeping water and ran to safety.  Subedar Hashem also had two weapons on his shoulder.  But the Pak army became cautious.  Thinking that the attack of the freedom fighters was imminent, two companies increased their army.  On 29 July, General Niazi, the Chief of Army Staff, visited the base.

 On the night of 31 July, the freedom fighters first decided to attack Kamalpur.  The 1st East Bengal Battalion led by Major Moinul Hossain (later Major General, Bir Bikram) of Z Force was asked to attack Kamalpur.  Major Moin did not agree to such a quick mission.  No one usually thinks of attacking such forts without artillery / cannon support.

 According to him, attacking a strong Pakistani base like Kamalpur through set-piece warfare (a war in which the enemy attacks the enemy forces with large forces. Large forces are divided into small groups. Depending on the situation sometimes goes to offensive or defensive positions.  Neither the Z Force nor its battalion has the capability (in terms of weapons and troops).

 Major Moin wanted Hit & Run (small surprise attack, blink of an eye and then go out of sight of the enemy) and weaken the Pakistani forces in a guerrilla manner.  Weakening energy, weakening, then full attack.  But Ziaur Rahman did not change his mind, mainly because of the High Command's instructions and the strategic importance of the base.

 সেন Liberation of Mukti Bahini in Kamalpur attack.
 The code name of the 1st East Bengal Regiment is 'Senior Tigers'.  There are 4 companies of soldiers under this battalion.  The whole battalion will attack the fort of the Pak army.
 1.  Captain Mahbubur Rahman (Bir Uttam) along with his company will take position behind the enemy base.
 2.  Captain Hafiz Uddin Ahmed (Bir Bikram) and Captain Salauddin Mumtaz will take position in front of 600 meters of Pak base.
 3.  Major Moinul Hossain Moin along with his wireless operator and Flight Lieutenant Liaquat Ali Khan will take up position in the jute field.
 4.  Major Zia will take position with machine gun at Tila a little further away.
 5.  As a cut-off party, a force will lay mines on the Kamalpur-Bakshiganj road and take up positions at the Kamalpur-Srivardi junction and Uthanipara to prevent any Pakistani reinforcements from Bakshiganj.  ) Can't come to Kamalpur.

 প্রথম The first major attack on Kamalpur
 After sunset on the 30th, after having dinner, the freedom fighters left the Mahendraganj camp in India.  They started walking in heavy rain and mud.
 The H hour of the Kamalpur attack (the time of the onset of the attack, the time when all the positions were fired upon at once) was 3:30 pm on the 31st.  But disaster struck at the beginning.  Except for the cut-off party and Major Zia's machine-gun forces, no one was able to reach the Forming up place in time.

 After several days of continuous rain, walking speed in the muddy area became very slow.  The Mukti Bahini had to crawl on the bed near the base, because if you walk straight, the Pak army will see you from a distance.  Meanwhile, as the H hour started, machine gun fire started from the hill.  But the attacking troops could not reach the other position.  If you want, H hour 20-30 minutes back.  But another danger came to the fore!  The wireless is not working.  The problem is that the sixteen arts are full of wireless jams.  As a result, the Mukti Bahini companies failed to keep in touch with each other.

 Meanwhile, as soon as the Mukti Bahini started firing, the Pakistani army started firing back.  The newly recruited soldiers of East Bengal are running towards the Forming up place.  But the new recruits face another danger.  The terrible sound of mud and cannons started a commotion among themselves.  One fell on the body of another while running hard.  All in all, the attacking team itself fell into a mess.

 The freedom fighters were perplexed.  Pakistani troops opened fire in full force from a safe position.  Heavy artillery shells are coming in front and behind.  It was easy for the Pakistanis to hit the target from the noise that was being made when so many people were running together.  Wireless jam on him.  Chaos culminates.

 In this situation it was not at all possible for East Bengal to devise a strategy of attack.  The soldier who was supposed to take up position under a tree with a machine gun still could not reach his position, the soldier who was supposed to shoot at the bunker with his rifle was also drowning in the mud.
 In this situation, it was very normal for the army to flee.  Because if the attacking forces did not form properly, there is no question of attacking them.

 During the Pak-India war of 1965, while a large Indian army was forming up, three Pakistani tanks appeared and the Indians fled.  The Pakistanis thought it would be the same again.  Meanwhile, fear among the Bangladeshi army.  And there is no discrimination of fear.  It consumes everyone equally.

 But in times of adversity, some people become great human beings.  With an excellent superhuman act, he pushes the adversary towards the opponent.  When the freedom fighters were humiliated, Delta Company Commander Captain Salauddin Mumtaz jumped with new weapons.

 A brave voice was heard in the handmike just when the fear of full rate was gripping the ★★ Mukti Bahini!
 When Delta Company Commander Captain Salauddin (Martyr, Bir Uttam) stood in the minefield and faced heavy firing, he did not lose his courage and started shouting at the Pak army.
 "Avi tak waqt hai, shalalok surrender, nehit zinda nehi chorenga.
 (Surrender in time, I will not leave you alive later)
 Yahya Khan has yet to create a bullet that will pierce Mumtaz.
 If you have to die, take the Pak army with you.  Be martyred on the soil of Bengal, young men! ”

 Captain Salauddin started mixing Bengali-Urdu-English and abusing the Pak army's hand mic.  In the meantime, the fear of the freedom fighters began to turn into morale.  The soldiers started attacking with the slogan "Joy Bangla".  The jawans kept trying to form up quickly.  In the darkness, one is falling on top of the other.  The Bengali soldiers who landed on the low muddy land were in the most danger.  They are in the midst of enemy and comrade-in-arms shots.  Major Moin was also screaming.

 Capt. Salahuddin and Hafeez, the commanders of Delta and Bravo, are rushing to get everyone in the right position.  The two commanders successfully took control of almost the entire Besamal force.  As they began to advance towards the camp, the Pakistani artillery's Selvo Fire (fire of all guns / cannons at once) started like lightning.  Everyone lay down on the ground.  Will it not be possible to attack even after so much hardship?

 Captain Salauddin picked up the megaphone again.  ‘Move Forward!’ At the same time, he started abusing Bengali-English-Urdu targeting Pakistanis on megaphones.

 ★★ So far the war has been completely in favor of the Pakistanis.  Their victory was just a matter of time.
 But then something happened that made their souls fly away!
 জয় বাংলা
 জয় বাংলা
 Starting from the army in the back, the army in the front line was also bombarded with screams.  It is unknown at this time what he will do after leaving the post.  But as soon as a slogan was raised, everyone started chanting slogans continuously.

 ★★ Before sunrise on the 10th, the freedom fighters blocked Kamalpur BOP from all sides.  There are only two avenues open for the enemy stationed at Kamalpur BOP;  Either fleeing in small groups in the dark of night or attacking the positions of the freedom fighters together.

 The freedom fighters strengthened their position by constructing several bunkers overnight.  From the front of their position, a 1-3 feet deep water field begins.  The Mukti Bahini was ordered to open fire within 100 yards of the defense system.  The plan was that when the enemy forces came out of the Kamalpur base and launched an attack, another company army would occupy the completely or partially abandoned Kamalpur base.  For this, a company was instructed to be ready in the camp of the freedom fighters.

 দুপুর From noon on the 11th, the Pak army started attacking the position of the freedom fighters.  In the afternoon, a group of freedom fighters led by Major Taher marched towards Mainkar Char sub-sector, 18 miles from Mahendraganj.  Upon reaching Mainkar Char, Major Taher received word that Pakistani troops had attacked the positions of the freedom fighters in the villages of Dhanua and Khas.  Upon receiving the news, he left for Mahendraganj.

 Shortly after Major Taher left the Mahendraganj camp at half past two in the afternoon, a detachment of the Pakistan Army from Kamalpur proceeded towards the village of Khas to attack.  The company of the 1st East Bengal Regiment, located in the village of Khas, became agitated and started firing before the enemy reached the target.  The Pakistani army ignored the firing and proceeded recklessly with heavy weapons.  One Naib Subedar of the 1st East Bengal Regiment and another Joan were killed in their retaliatory fire.  At that time, someone from behind shouted that another group was coming from Bakshiganj to attack the army.  This caused chaos in the company and they left their place and started retreating.

 When the freedom fighters started firing a machine gun from the south side of the Dhanua-Kamalpur position, the Pakistani troops attacking the village of Khas suffered casualties and were eventually forced to retreat.  He grabbed the barrel of the machine gun and burned his hand.  Major Taher returned to Mahendraganj at 4.30 pm.  Arriving at the camp, he searched for the company he had instructed to be ready for the Kamalpur BOP attack.

 This company was sent around Kamalpur BOP to strengthen the defense of the freedom fighters.  As a result of sending them to the defense line, there is no extra army to attack.  As a result, the base could not be fully occupied and the attack could not be carried out that day.  Although Kamalpur did not fall in today's battle, the morale of the freedom fighters was strengthened.

 Final Fight: Road to Dhaka
 From November onwards, the severity of the attacks on the enemy was increased.
 The Mukti Bahini launched an all-out attack on Kamalpur from 12 noon on 14 November.  The plan is the same as before.  On this day two companies of the 13th Guard Regiment and the 1st Maratha Regiment of the Indian Army were deployed as reserves.  Kamalpur

 At that time, the company commander, Lieutenant Mizan Wakitki, told Major Taher that he had reached near the Pakistani bunker.  But after a while, Lieutenant Mizan lost contact with Major Taher.
 At about 8:30 a.m., Major Taher advanced from his position to the main battlefield.  He started moving forward by firing in front of his jeep.  He was worried that Mizan would not be found.  He was found on the main battlefield.  Major Taher was standing under a tree instructing the troops.  The fall of Pakghanti is a matter of time.

 Abu Taher was wounded in a landmine or artillery shell at around 9 p.m.  He fell to the ground, but did not lose consciousness.  When everyone started coming towards him, he instructed everyone to lie down.  If so many people crowd in one place, the enemy will fire there again, which will increase the casualties.  He was later taken to a hospital in Guwahati, India.  One of his legs had to be amputated.  The freedom fighters returned without occupying the base that day.  Meanwhile, Major Taher wrote a letter to Lieutenant Mannan from the hospital.  It said,
 “CLEAR THE ROAD FROM HERE TO DACCA.  LOOK AFTER MY BOYS.  I LEAVE EVERYTHING TO YOU.  GOD BLESS YOU ”

 পাক The Pak camp was besieged for 11 consecutive days from 24 November to 4 December.  Allied forces led by Brigadier Clare also joined at this time.  Although India was directly involved in the war with Pakistan in December, it has been involved in small-scale border skirmishes since March-April.

 On 26 November, the Indian troops moved very close to the Pak base in silence.  But the Pak army fired when they heard the sound of someone coughing.  20 people were killed.  It was seen that 33 people were being killed when 100 Indian troops attacked.  Brigadier Clay did not want so much damage.

 পরামর্শ In consultation with the Liberation Army, Brigadier Clay decided not to attack Major Taher's tactic Encirclement.  The freedom fighters laid siege to Kamalpur.  They try to get help from outside but they resist.  In the meantime, several airstrikes were carried out.  On 29 November, Lieutenant Colonel Sultan Mahmud, commander of the 31st Baloch Regiment, tried unsuccessfully to send reinforcements to Kamalpur.

 ★ On 4 December 1971, freedom fighters Bashir Ahmed and Anisur Rahman Sanju took the message of surrender to the Pak army.  When the freedom fighters enter the base, they realize that they have great sorrow in their foreheads.

 The Pak army was forced to surrender.  Captain Ahsan Malik came out with a white flag.  The joint forces treated them kindly.  The news was broadcast on the BBC.  Captain Ahsan Malik later praised the heroism of the freedom fighters.

 A total of 196 freedom fighters were martyred and many others were injured in the Kamalpur operation during the entire war of liberation.  At least 220 Pakistani soldiers, including Major Ayub, were killed.  A total of 29 freedom fighters have received bravery medals from Bir Uttam to Bir Pratik only for the battle of Kamalpur;  There is no other such example in the history of liberation war.  The history of raiding such forts without artillery and air support is rare in the world.

 কোনো No other war in 1971 has used as much time and weapons as Kamalpur.  The tactics used by the Pak army to build defensive forts and repel repeated attacks by the freedom fighters are commendable.  But the way the Mukti Bahini brought down Kamalpur is an epic and one of the heroism of history.  However, a lot of blood has been spent to write this epic.  And with this blood came freedom.
 .
 # 1971_Strories_by_sartaj
 # 1981_Frontline_best_operation
 © 1971: Best frontline operation (Sartaj Al

No comments:

Post a Comment