Search This Blog

Saturday, May 20, 2023

"ইচ্ছে করে"

আমি যতক্ষণ তোমার কাছে থাকি
ততক্ষণ অনেক শান্তিতে থাকি ,
পৃথিবীর কোনো অশান্তি আমাকে
কেনো জানি স্পর্শ করে না।
ইচ্ছে করে সর্বদাই তোমাতে মিশে থাকি।

ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে কিংবা তোমার কোলে মাথা রেখে দিগন্তের গোধূলীর নীলিমায় হারিয়ে যায়,
বিলীন হয়ে যায় তোমার মাঝে!
কষ্ট হয় যখন তোমার কাছথেকে দূরে আসি।

কিন্তূ হয়! অনুভূতি গুলি একান্তই আমার,
তোমার কাছে আমি শুধুই,
আর দশ জন পুরুষের মতোই সাধারণ একজন,
জার নেই কোন সতন্ত্র পরিচয় তোমার হৃদয় মাঝে।
আমি থাকলেও যা না থাকলেও তাই তোমার কাছে। 
হয়তো কিছুই আসবে যাবেনা আমার থাকা না থাকতে।

No comments:

Post a Comment