সাহাদত হোসেন খান
এমন কোনো যুদ্ধ খঁুজে পাওয়া যাবে না যেখানে হ*ত্যা*যজ্ঞ ও নারী নির্যাতন ঘটেনি। যুদ্ধে উভয়পক্ষ হ*ত্যা*যজ্ঞ চালায়। একপক্ষ ক্ষতিগ্রস্ত হয় বেশি। আরেক পক্ষের ক্ষতি হয় কম। পার্থক্য শুধু এতটুকুই। এতে কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশে গণহ**ত্যা সংঘটিত হয়েছে। তবে শুরুতেই নিহতের সংখ্যা ৩০ লাখ নিয়ে বিতর্ক দেখা দেয়। সংখ্যাটি একেবারে অসম্ভব। ৬৭৫৭ শহীদ পরিবার সরকারি ভাতা পাচ্ছে। তাদের মধ্যে আবার ১৩৯৯ পরিবার ভাতা নিতে অস্বীকৃতি জানায়। ফলে কার্যত ৫৩৫৮ পরিবার ভাতা নিচ্ছে। যদি সত্যিই ৩০ লাখ লোক শহীদ হয়ে থাকে তাহলে বাকি ২৯ লাখ ৯৩ হাজারেরও বেশি শহীদ পরিবারের কোনো খোঁজ নেই কেন?
শহীদদের তালিকা করা না হলেও রাজাকারের তালিকা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার ২০১৯ সালের ২৫ ডিসেম্বর প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা প্রকাশ করে। এ তালিকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাজাকার ছিল ৮০৬০, পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাজাকার ছিল ১০২৪ এবং জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাজাকার ছিল মাত্র ৩৭ জন। আওয়ামী লীগ কখনো আশা করেনি যে, রাজাকারের তালিকায় তাদের দলের লোকের পাল্লা ভারি হবে। তখন তড়িঘড়ি করে এ তালিকা চাপা দেয়া হয়। শহীদদের সংখ্যা নিয়ে রাজনীতি করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে। অব্যক্ত মনোভাব যাচাই করলে বুঝা যায় যে, শহীদদের তালিকা করা হলে প্রকৃত সংখ্যা প্রকাশ পাবে এবং ৩০ লাখের মিথ মিথ্যা প্রমাণিত হবে। তাই আজ পর্যন্ত কোনো সরকার শহীদদের তালিকা করার গরজ দেখায়নি।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ বা তিন মিলিয়ন আক্ষরিক অর্থে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। শেখ মুজিবুর রহমানের মুখ ফসকে বের হয়ে যাওয়া তিন মিলিয়নকে বেদবাক্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তিনি কিভাবে এবং কোন পরিসংখ্যানের ভিত্তিতে এ সংখ্যা প্রকাশ করেছেন তা উল্লেখ করেননি। ক্ষমতার দাপটে তিনি এ উদ্ভট দাবি করেছেন এবং জাতি দশকের পর দশক এ অলীক সংখ্যা মুখ বুজে মেনে নিয়েছে। এ সংখ্যা নিয়ে তর্ক করা যাবে না, গবেষণা করা যাবে না, প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন তোলা অথবা সন্দেহ প্রকাশ করা হলে হয়তো আইনি ঝামেলায় পড়তে হয় নয়তো দেশপ্রেম নিয়ে কটাক্ষ করা হয়। বিদ্রুপ করা হয়।
এ প্রজন্মের যেকোনো গবেষক অবশ্যই এ প্রশ্ন উত্থাপন করবেন যে, পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালে বাংলাদেশে ৩০ লাখ লোককে হত্যা করে থাকলে বেলুচিস্তান, সোয়াত অথবা করাচিতে সামরিক অভিযানে গণহত্যা চালায়নি কেন? একই দেশের সেনাবাহিনী দুরকম আচরণ করতে পারে না। পাকিস্তান সেনাবাহিনী ৯ মাসে বাংলাদেশে ৩০ লাখ লোক হত্যা করে থাকলে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান তো অনেক আগেই জনশূন্য হয়ে যাওয়ার কথা। ২০০১ সালে সোয়াত উপত্যকা এবং উত্তর ওয়াজিরিস্তানে রীতিমতো যুদ্ধ চলছে। সেখানে সন্ত্রাসী ছাড়া সাধারণ মানুষ হত্যার কোনো নজির নেই। ৩০ লাখের কল্পকথা নিয়ে আলোচনা করলে সদুত্তর পাওয়া যায় না। আমরা বিশ্বাস করছি যে, একাত্তরে পাকিস্তানি সৈন্যরা ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছে এবং ২ লাখ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। একাত্তরে পশ্চিম পাকিস্তানে চার লাখ বেসামরিক বাঙালি এবং ২৮ হাজার বাঙালি সৈন্য অবস্থান করছিল। এখন প্রশ্ন হলো, পাকিস্তানি সৈন্যরা পূর্বাঞ্চলে ৩০ লাখ লোক মেরে ফেললেও হাতের মুঠোর ভেতরে একজন বাঙালিকেও হত্যা না করার কারণ কি। রহস্যের একটি বাতাবরণে সত্য চাপা পড়ে আছে। আমাদেরকে সত্য উদ্ঘাটন করতে হবে।
শেখ মুজিব ৩ লাখ বলতে গিয়ে ভুলে শহীদের সংখ্যা ৩০ লাখ বলেছেন। এই একটি উক্তি গোটা মুসলিম ইতিহাসকে বিপজ্জনক অবস্থায় নিক্ষেপ করেছে। মুসলিম বিদ্বেষীরা পাকিস্তানিদের প্রতি ঘৃণা ছড়িয়ে দিতে গিয়ে মুসলিম সভ্যতাকে কলঙ্কিত করেছে। পৃথিবীতে হাজার হাজার যুদ্ধ হয়েছে। তবে মাত্র ৯ মাসে ৩০ লাখ লোকের মৃত্যুর পরিসংখ্যান ইতিহাসে কোথাও খঁুজে পাওয়া যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬০ লাখ ইহুদি নিধন বা হলোকাস্ট সংঘটিত হয়েছে। তবে ৬০ লাখ ইহুদির মৃত্যু হয়েছে ৬ বছরে। আমরা প্রমাণ ছাড়া দাবি করছি, পশ্চিম পাকিস্তানি সৈন্যরা ৩০ লাখ বাঙালি মুসলমানকে হত্যা করেছে। ইসলামের দুশমনদের জন্য তার চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। মুসলমান হয়ে আমরা স্বাধীনতার জন্য আমাদের মুসলিম ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছি। তারপরও আমরা মুসলমান হিসেবে গর্ব করি। আমাদের কি গর্ব করার নৈতিক অধিকার আছে?
স্বাধীনতার ৫৩ বছর পর ২০২৪ সালে জাতীয় স্বার্থে শহীদের সঠিক সংখ্যা নির্ধারণ এবং তাদের নিভুর্ল সংখ্যা বের করা খুবই জরুরি। একটি জাতি ঐতিহাসিক এবং পরিকল্পিত মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছিলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ (৩ মিলিয়ন) শহীদের মধ্যে মাত্র ৫ হাজার ৭৯৫ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। এ উক্তির মধ্য দিয়ে মন্ত্রী একটি পুরনো উপাখ্যানকে পুনরুজ্জীবিত করেছেন। ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নথিভুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়ে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. মরহুম জাফরুল্লাহ চৌধুরীর একটি উক্তি উল্লেখ করা যায়। তিনি বলেছিলেন যে, জাতির এই বেহাল অবস্থার জন্য অনুভূতিহীন স্তাবক ও দালালরা কম দায়ী নয়। প্রখ্যাত মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ মিলিয়ন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, নিউ এজের বিশেষ প্রতিবেদক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, অধ্যাপক ড. তাজ হাশমী, নিউইয়র্কভিত্তিক লেখক এবং সোশ্যাল মিডিয়া কমীর্ ডা. মিনা ফারাহ এবং বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, নীলুফার চৌধুরী মনি এবং ফাহিমা নাসরিন মুন্নি প্রমুখ এ সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যাসাকার: দ্য ট্র্যাজেডি অব বাংলাদেশের লেখক রবার্ট পেইনের একটি রিপোর্ট থেকে তিন মিলিয়নের উপ্যাখানের জন্ম হয়েছে। তিনি দাবি করেন যে, পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান গণহত্যার নির্দেশ দিয়েছিলেন।
১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডনে আসার পর বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান প্রথম শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার গ্রহণ করেন। তাকে হিথ্রো বিমান বন্দর থেকে ক্লারিজ হোটেলে নিয়ে এসেছিলেন লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার আপা ভাই পান্থ। পরপরই বিবিসির বাংলা বিভাগের উপপ্রধান সিরাজুর রহমান সেখানে উপস্থিত হন। মিস্টার পান্থ ‘ইওর এক্সিলেন্সি’ বলে সম্বোধন করায় মুজিব অবাক হচ্ছিলেন। সিরাজুর রহমান তাকে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এবং তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। একথা শুনে মুজিব বিস্মিত এমনকি স্তম্ভিত হয়েছিলেন। স্পষ্টত তিনি এমন ধারণা নিয়েই লন্ডনে এসেছিলেন যে, পূর্ব পাকিস্তানিদের হয়তো পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন দেয়া হয়েছে।২০১১ সালের ২৩ মে লন্ডনের গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে সিরাজুর রহমান বলেন: I explained that no accurate figure of the casualties was available but our estimate, based on information from various sources, was that up to "three lakh" (3,00000) died in the conflict. To my surprise and horror he told David Frost later that "three millions of my people" were killed by the Pakistanis. Whether he mistranslated "lakh" as "million" or his confused state of mind was responsible I don't know, but many Bangladeshis still believe a figure of three million is unrealistic and incredible.
অথার্ৎ আমি তার কাছে ব্যাখ্যা দেই যে, হতাহতের নিভুর্ল সংখ্যা এখনো পাওয়া যায়নি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের অনুমান, যুদ্ধে তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। আমাকে বিস্মিত করে দিয়ে পরবর্তীতে ডেভিড ফ্রস্টকে তিনি বলেছিলেন, পাকিস্তানিরা ‘আমার তিন মিলিয়ন মানুষকে’ হত্যা করেছে। তিনি ‘লাখকে’ ‘মিলিয়নের’ সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন নাকি চিত্তবিভ্রমের জন্য এ সংখ্যা উল্লেখ করেছিলেনআমি তা নিশ্চিত নই। বহু বাংলাদেশি এখনো বিশ্বাস করে, তিন মিলিয়ন সংখ্যাটি অবাস্তব এবং অবিশ্বাস্য।
বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের সঙ্গে সাক্ষাৎকারে মুজিব বেশ কয়েকজন বিশ্ব নেতার প্রশংসা করেন। তাদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, সোভিয়েত নেতা ভস্নাদিমির লেনিন ও জোসেফ স্টালিন, চীনের চেয়ারম্যান মাও সে তুং, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্নো। কিন্তু তিনি পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর নাম মুখে আনেননি। অন্যদিকে, মাইকেল এইচ হার্ট ইতিহাসের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় মুহাম্মদ আলী জিন্নাহকে ঠাঁই দিয়েছেন এবং র্যাংকিংয়ে জিন্নাহ হলেন গান্ধী ও নেহরুর উপরে।
৩ মিলিয়নের উপাখ্যান প্রথম প্রচার করেছিল সোভিয়েত কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘প্রাভদা’ এবং পরে শেখ মুজিব। বাংলাদেশ সৃষ্টির পর মুজিব যখন ঢাকায় অবতরণ করেন তখন তিনি তাজউদ্দিন আহমদকে জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধে কতজন নিহত হয়েছেন। তাজউদ্দিন আহমদ উত্তর দেন, তিন লাখ। কিন্তু শেখ মুজিব ডেভিড ফ্রস্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে, ত্রিশ লাখ মানুষ নিহত হয়েছে। গণহত্যার অভিযোগ খতিয়ে দেখার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষ একটি কমিশন গঠন করে। কিন্তু এ কমিশন গণহত্যার কোনো প্রমাণ পাওয়া পায়নি। পূর্ব পাকিস্তানে একটি গণকবরও পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লোকসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। এখন যদি গড়ে প্রত্যেক পরিবারে পাঁচ জন করে সদস্য থাকে তাহলে ১৯৭১ সালে মোট পরিবারের সংখ্যা ছিল গড়ে দেড় কোটি। ৩০ লাখ শহীদের সংখ্যা মেনে নিলে বলতে হবে সাড়ে সাত কোটি মানুষের মধ্যে চার শতাংশ মানুষকে হত্যা করা হয়েছে। অর্থাৎ ৬০ হাজার পরিবারে কেউ না কেউ মৃত্যুবরণ করেছে। ৩০ লাখকে মেনে নিলে আমাদেরকে মেনে নিতে হবে ২৬৭ দিনের মুক্তিযুদ্ধে প্রতিদিন এগারো হাজার এক শো এগারো জনকে হত্যা করা হয়েছে। এত লোক মৃত্যুবরণ করলো। কিন্তু তাদের কবর কোথায়? অবাঙালিদের গণকবরকে বাঙালি হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে দাবি করা হয়।
১৯৭১ সালে ৪৮০টি ছিল থানা। ৩০ লাখের উপাখ্যান সঠিক হলে প্রতি থানায় নিহত হওয়ার কথা সাড়ে ৬ হাজার। এ হিসাবে প্রতিটি থানায় প্রতিদিন ২৪ জনকে হত্যা করা হয়েছে। একই হিসাবে প্রতিদিন প্রতি ইউনিয়নে ৩ জনকে হত্যা করা হয়েছে। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে, ৬ বছরে নাৎসি জার্মানি ৬ মিলিয়ন ইহুদিকে হত্যা করেছিল। এ হিসাবে প্রতিদিন ২ হাজার ৭৪০ জন নিহত হয়েছিল। ইহুদি নিধনের সংখ্যা ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিদিন নিহত বাঙালিদের সংখ্যার চেয়ে কম। বৈজ্ঞানিক জরিপ ছাড়াই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ৩ মিলিয়নকে তাদের রাজনৈতিক সুবিধার জন্য অভ্রান্ত সত্যি হিসেবে গ্রহণ করেছিল। যত প্রতিকূলতাই থাকুক না কেন, ইতিহাসকে জিম্মি করা যাবে না। একটি সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং নির্ভুল জরিপ চালানো হলে সংখ্যাটি কম বেশি যাই হোক, একটি চূড়ান্ত মীমাংসায় পেঁৗছানো সম্ভব।
পূর্ণাঙ্গ গণনা করা না হলে রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভবিষ্যৎ প্রজন্মসহ সব বাংলাদেশি প্রশ্ন উত্থাপন করতে থাকবে এবং ৩ মিলিয়নকে চ্যালেঞ্জ করবে। ২০১৭ সালে প্রখ্যাত পাকিস্তানি শিক্ষাবিদ ও ইতিহাসবিদ ড. জুনাইদ আহমেদ ‘১৯৭১ সালে ত্রিশ লাখ শহীদ এবং ২ লাখ নারী ধর্ষণের মিথ’ শিরোনামে এক নিবন্ধে বলেছেন, ১৯৭৪ সালের এপ্রিলে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির পর শহীদের সংখ্যা ৩ মিলিয়ন এবং ২ লাখ বাঙালি নারীকে ধর্ষণের উপযুর্পরি দাবি বন্ধ হয়ে যায়। জেনারেল জিয়া, জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ এবং পরে খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ সরকার পাকিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখতো। গাণিতিকি হিসাবেও তিন মিলিয়নকে শুদ্ধ প্রমাণ করা সম্ভব নয়। পূর্ব পাকিস্তানে ২৬ মার্চ থেকে সামরিক অভিযান শুরু হয় এবং ১৬ ডিসেম্বর শেষ হয়। হাসিনা সরকার ভারতকে তুষ্ট এবং ভোটারদের সমর্থন আদায়ে ৩ মিলিয়ন শহীদের অতিরঞ্জিত মিথ্যাকে ব্যবহার করেছে।
২০২১ সালের ৮ ডিসেম্বর ইসলামাবাদে কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েশন অব বাংলাদেশ: মিথস এক্সপ্লোডেড’ শিরোনামে বইয়ের লেখক ইতিহাসবিদ ড. জুনাইদ আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে আরো বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর শেখ মুজিব ১৯৭২ সালের ২৯ জানুয়ারি নিহতের সঠিক সংখ্যা নিরূপণে ১২—সদস্যের একটি কমিশন গঠনের নির্দেশ দেন। এ কমিশন প্রায় দুই বছর অনুসন্ধানের পর ৫৮ হাজার থেকে ৬৫ জনের কাছাকাছি একটি সংখ্যা প্রকাশ করে। অজানা ও রহস্যজনক কারণে কমিশনের কাজ পরবতীর্তে আর অগ্রসর হয়নি। ১৯৭২—৭৩ সালের দিকে শেখ মুজিব বাংলাদেশ রেডক্রস সোসাইটির সেক্রেটারিকে (গাজী গোলাম মোস্তফা ছিলেন চেয়ারম্যান) ১৯৭১ সালে নিহতের সংখ্যা নিরূপণের দায়িত্ব দিয়েছিলেন। প্রায় ৯ মাস গবেষণার পর তারা প্রায় ৬০ হাজার লোকের মৃত্যুর তালিকা করতে সক্ষম হয়। মুজিব তখন তাদের গণনা বন্ধ এবং কাগজপত্র ধ্বংস করতে বলেছিলেন এবং তারা সেই অনুযায়ী কাজ করেন। তারপর থেকে আর কোনো জরিপ করা হয়নি। এ মতবিনিময়ে ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইটে অংশগ্রহণকারী পাকিস্তানি ব্রিগেডিয়ার তাজ বলেন, নিহতের সংখ্যা ৩০ হাজারের বেশি হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ছাত্র নিহত হওয়ার পরিসংখ্যান পুরোপুরি মিথ্যা। পাকিস্তান বিদ্বেষী ভারতীয় এবং বাংলাদেশিরা এ গুজব রটিয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র অবস্থান করে কিভাবে? যারা অবস্থান করছিল তারা ছিল সশস্ত্র মুক্তিবাহিনীর লোক।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র গবেষণা সহযোগী ড. শর্মিলা বসু দাবি করেছেন যে, যুদ্ধের সময় উভয় পক্ষের সৈন্য এবং বেসামরিক লোকসহ নিহতের মোট সংখ্যা সংখ্যা ছিল ৫০ হাজার থেকে এক লাখের মধ্যে।
৩০ লাখ বাঙালির প্রাণ দেয়ার যে কথা আওয়ামী লীগাররা প্রচার করেন, সেই সংখ্যাটি কাল্পনিক। এতে কোনো সন্দেহ নেই। কাল্পনিক না বলে আমি বরং বলবো, এ ৩০ লাখের কথাটি তারা পেয়েছেন ছেঁায়াচে রোগের মতো। এজন্য তাদের কোনো মেহনত করতে হয়নি। একজন থেকে কয়েকজন, কয়েকজন থেকে বহুজন, অতঃপর কোটি কোটি জনে ছড়িয়ে পড়েছে। যারা ৩০ লাখ, ৩০ লাখ বলে চিৎকার করেন, তাদের যেকোনো একজনের কাছে অথবা সকলের কাছে চ্যালেঞ্জ দিয়ে প্রশ্ন করছি যে, এ সংখ্যাটি ভুল। আপনারা কখন এবং কিসের ভিত্তিতে হিসাব কষে এ সংখাটি নিরূপণ করেছেন তা কি বলতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে, তারা আমার এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
১৯৯০ সালের ২০ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থ কেন্দ্রে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘ভাষা দিবস’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐ আলোচনা সভায় বক্তৃতাকালে তৎকালীন মুজিবনগর সরকারের এমপি এবং ভাষা সৈনিক আবদুল মোহাইমেন বলেন, ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে সাক্ষাৎকার দানকালে শেখ মুজিবুর রহমানের মুখ থেকে ভুলক্রমে ফসকে যাওয়া একটি শব্দের জন্য দেশের স্বাধীনতা সংগ্রামে নিহতের সংখ্যা তিন লাখের স্থলে ৩০ লাখ হয়ে গেছে।
১৯৯০ সালের ২৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক তারকালোকে আওয়ামী লীগ নেতা এমএ মোহাইমেন একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত যে ঘোষণা দিয়েছি তাতে আমরা নিহতের সংখ্যা তিন লাখ ঘোষণা করেছিলাম এবং এই হিসাবও আমরা তখন কলকাতায় বসে বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের কাছ থেকে খবরাখবর নিয়ে একটি আনুমানিক সংখ্যা দাঁড় করিয়েছিলাম। পরবর্তীকালে ১৯৭২ সালের প্রথম দিকে আমরা নিহতদের সংখ্যা নিরূপণের প্রয়াস পাই। তখন বৃহত্তর নোয়াখালীর মৃতদের সংখ্যা বের করার দায়িত্ব গণপরিষদের সদস্য হিসেবে আমাকে দেওয়া হয়েছিল। আমি বিভিন্ন থানা ও ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে যে সংখ্যা পেয়েছিলাম, সেটা সাত হাজারের কম। নিহত রাজাকারদের সংখ্যা ধরেও সাড়ে সাত হাজারের বেশি দাঁড়ায়নি। তখন বাংলাদেশে ঊনিশটি জেলা ছিল। সবকটি জেলায় যুদ্ধ সমভাবে হয়নি। যেসব জেলায় যুদ্ধের প্রকোপ বেশি হয়েছিল, তার মধ্যে নোয়াখালী ছিল একটি। তাই নোয়াখালী জেলার মৃতের সংখ্যা যা দাঁড়িয়েছিল, গড়ে ঐ সংখ্যাও যদি সব জেলায় ধরা যায় তাতেও লাখ সোয়া লাখের বেশি মৃতের সংখ্যা দাঁড়ায় না। কিন্তু ১৯৭২ সালের প্রথম দিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টের সঙ্গে সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান তিন মিলিয়ন বলে ফেলেন। তারপর থেকেই চালু হয়ে গেল ৩০ লাখ লোক মারা গিয়েছে। মুজিববাহিনী ও রক্ষীবাহিনীর ভয়ে কেউ এ সংখ্যা শোধরাননি কিংবা প্রতিবাদ করেননি। এমন কি তখনকার সময় আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী জহিরুল কাইয়ুম একটি সাক্ষাৎকারে স্বাধীনতা যুদ্ধে ৩ লাখ লোক নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। আওয়ামী লীগের কোনো নেতা—কমীর্ প্রতিবাদ করেননি। ৩০ লাখ লোক যে মরেনি তার আরেকটি উদাহরণ দিচ্ছি। ১৯৭২ সালে সরকারের তরফ থেকে প্রতি নিহত জনের জন্য ২০০০ টাকা করে ঘোষণা করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয় থেকে যতটুকু জানা গেছে, মাত্র ৭২ হাজার দরখাস্ত পরেছিল। তার মধ্যে ৫০ হাজার নিহতের আত্মীয়দের ঘোষিত অর্থ দেয়া হয়েছে। এই ৭২ হাজারের মধ্যে আবার বহু ভুয়া দরখাস্তও ছিল এমনকি অনেক রাজাকারও ছিল।
নেতাজী সুভাষ চন্দ্র বসুর বড় ভাই ব্যারিস্টার শরৎ চন্দ্র বসুর নাতনি শর্মিলা বসু ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আসলে কত লোক নিহত হয়েছে তা নির্ণয় করার জন্য দীর্ঘ সময় ধরে গবেষণা চালান। তিনি তার লেখা ‘ডেড রেকনিং শিরোনামে গ্রন্থে বলেন, The number three million appears to be nothing more than a gigantic rumour. From the available evidence discussed in this study, it appears possible to estimate with reasonable confidence that at least 50,000-100,000 people perished in the conflict in East Pakistan/Bangladesh in 1971, including combatants and non-combatants, Bengalis and non-Bengalis, Hindus and Muslim, Indians and Pakistanis
অর্থাৎ তিন মিলিয়ন সংখ্যাটি একটি বিশাল গুজব ছাড়া আর কিছুই নয় বলে মনে হচ্ছে। এই গবেষণায় আলোচিত প্রমাণ থেকে যুক্তিসঙ্গত অনুমান যে, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান/বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে কমপক্ষে ৫০ হাজার থেকে এক লাখ লোক মারা গিয়েছিল। নিহতদের মধ্যে সৈন্য এবং বেসামরিক লোক, বাঙালি ও অবাঙালি, হিন্দু ও মুসলমান, ভারতীয় ও পাকিস্তানি ছিল।
১৯৭১ সালের ২২ ডিসেম্বর একটি দৈনিকের সম্পাদকীয়তে ৩০ লাখের উল্লেখ থাকায় পরীক্ষা—নিরীক্ষা ছাড়াই ‘ইউরেকা’ ‘ইউরেকা’ বলে একটি মহল লাফাতে শুরু করে। জানতে চেষ্টা করা হয়নি এই পত্রিকা এবং পত্রিকার সম্পাদক সাহেবের ভূমিকা মুক্তিযুদ্ধে কি ছিল। এই পত্রিকায় প্রকাশিত ‘৩০ লাখ’ সংখ্যাটি নিয়ে যারা লাফালাফি শুরু করেন তাদের বিরুদ্ধে ৯ মাস পত্রিকাটি ‘বিশেষ ভূমিকা’ পালন করেছে। আলোচ্য পত্রিকার মালিকের নাগরিকত্ব পর্যন্ত মুক্তিযুুদ্ধের পরপর কেড়ে নেয়া হয়। এ মালিকের মালিকানাধীন পত্রিকার প্রিয়ভাজন সম্পাদক ৩০ লাখ সংখ্যাটি নিজের ৯ মাসের পাপ স্ফলণের জন্য উপহার দেন। আর আওয়ামী—বাকশালীরা এমনকি শেখ মুজিবুর রহমান পর্যন্ত তা গ্রহণ করে নিলেন। সেই সময় থেকে শুরু হয় ৩০ লাখের উচ্চারণ। কেউ জিজ্ঞেস করেনি এবং জানতেও চায়নি এ সংখ্যাটি কোন ফ্যাক্টরিতে তৈরি হয়ে বাজারজাত হলো।
ভিয়েতনাম যুদ্ধ ৩০ লাখের দাবিকে মিথ্যা প্রমাণ করে
কেউ বলবেন না যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিয়েতনামের মুক্তিসংগ্রামের চেয়ে বেশি রক্তক্ষয়ী ছিল। ভিয়েতনাম দু’দফা বিদেশি শক্তির বিরুদ্ধে মুক্তিসংগ্রাম পরিচালনা করেছে। ১৯৫৪ সালে ফরাসিরা ইন্দোচীন ছেড়ে যাওয়ার পর আমেরিকা দক্ষিণ ভিয়েতনামের সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ করে। ভিয়েতনামে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ ১৯৫৫ সালের পহেলা নভেম্বর থেকে ১৯৭৫ সালের ৩০ এপ্রিল সায়গনের পতন পর্যন্ত অব্যাহত ছিল। এ যুদ্ধ ‘দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ’ নামে পরিচিত। এ সময় সরকারিভাবে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে লড়াই হয়। সোভিয়েত ইউনিয়ন, চীন এবং অন্যান্য কমিউনিস্ট দেশ উত্তর ভিয়েতনামকে সমর্থন দেয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং অন্যান্য কমিউনিস্টবিরোধী দেশ দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দেয়।
১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে ভিয়েতনাম যুদ্ধেজড়িত হয় এবং ১৯ বছর যুদ্ধ অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে নিষিদ্ধ নাপাম বোমা ব্যবহার করেছে এবং দৈত্যাকৃতির বোমারু বিমান বি—৫২ মোতায়েন করে। ভিয়েতনাম যুদ্ধে হতাহতের সংখ্যা ভিন্ন ভিন্ন। যুদ্ধে বেসামরিক দক্ষিণ ভিয়েতনামী নিহত হয় এক লাখ ৯৫ হাজার থেকে ৪ লাখ ৩০ হাজার। বেসামরিক উত্তর ভিয়েতনামী নিহত হয় ৫০ হাজার থেকে সাড়ে ৬ লাখ। ১৯৬০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দক্ষিণ ভিয়েতনামী সৈন্য নিহত হয় আনুমানিক ২ লাখ ৫৪ হাজার ২৫৬ জন। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের মতে, ১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ভিয়েতনামে ৯ লাখ ৫০ হাজার ৭৬৫ জন কমিউনিস্ট সৈন্য নিহত হয়। আমেরিকান সৈন্য নিহত হয় ৫৮ হাজার ২২০ জন এবং আহত হয় ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। দীর্ঘস্থায়ী ভিয়েতনাম যুদ্ধে মোট নিহতের সংখ্যা ১২ লাখ ৫২ হাজার ৯৭৭ জন। ৩০ বছর স্থায়ী ভিয়েতনাম যুদ্ধে নিহতের সংখ্যা সাড়ে ১২ লাখ হলে বাংলাদেশের ৯ মাসের মুক্তিযুুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখ হয় কিভাবে? আলজেরিয়ায় ১০ বছরের দীর্ঘ মুক্তিসংগ্রামে নিহতের সংখ্যা ১০ লাখ। আমাদের পরিসংখ্যান অনুযায়ী এ সংখ্যা ১০ লাখ না হয়ে ১০ কোটি হওয়া উচিত ছিল।
হামুদুর রহমান কমিশনের রিপোর্টে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশে ২৬ হাজার লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে শুধু বাঙালি নয়, পাকিস্তানি, বিহারী ও অনুগত বাঙালিও রয়েছে। এ ব্যাপারে ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী পাকিস্তানি মেজর জেনারেল হাকিম আরশাদ কোরেশীর একটি ভাষ্য উল্লেখযোগ্য। ১৯৭১ সালে লেফটেন্যান্ট কর্নেল কোরেশী ২৬ এফএফের (ফ্রন্টিয়ার ফোর্স) কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার অভিজ্ঞতা নিয়ে ‘দ্য নাইনটিন হান্ড্রেড সেভেনটি ওয়ান: ইন্দো—পাক ওয়ার’ শিরোনামে একটি বই লিখেছেন। এ বইয়ে তিনি বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের গণহত্যার অভিযোগ খণ্ডন করে লিখেছেন: Can 60 thousand soldiers kill three million people, supported by 100,000 armed personnel and innumberable agents from across the border? Unlikely, unless the majority decide to line up with their hands over their heads and allow themselves to be shot. But human beings sense danger and do their best to get out of harm’s any way as they did with alacrity, whenever we moved in. In order to kill three million the Pakistan army would have had to kill 11,494 persons a day non-stop from 26 March onwards.If on the other hand, they were to kill one million people, their daily killing would come to 3,831. Seen in another way, for 60,000 Pakistan army to kill three million and rape three thousand women, each and every one of them had to kill 50 persons and rape 5 women.
অর্থাৎ ৬০ হাজার সৈন্য কি ৩০ লাখ লোককে হত্যা করতে পারে যাদের পেছনে ছিল এক লাখ সশস্ত্র লোকের সমর্থন এবং সীমান্তের ওপার থেকে আগত অগণিত এজেন্ট? সংখ্যাগরিষ্ঠ লোক যদি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের হাত মাথার উপরে তুলে গুলি করার সুযোগ দানের সিদ্ধান্ত নেয় তাহলে সম্ভব। কিন্তু মানুষ বিপদ অঁাচ করতে পারে এবং বিপদ থেকে পালিয়ে যেতে সর্বোত্তম চেষ্টা করে। আমরা অগ্রসর হওয়া মাত্র রুদ্ধশ্বাসে তারা পালিয়ে গেছে। ৩০ লাখ লোককে হত্যা করতে হলে পাকিস্তান সেনাবাহিনীকে ২৬ মার্চ থেকে পরবতীর্ দিনগুলোতে বিরতিহীনভাবে প্রতিদিন ১১ হাজার ৪৯৪ জনকে হত্যা করতে হতো। অন্যদিকে ১০ লাখ লোক হত্যা করতে হলে তাদেরকে দৈনিক ৩ হাজার ৮৩১ জনকে হত্যা করতে হতো। অন্যভাবে দেখতে গেলে ৬০ হাজার সৈন্য যদি ৩০ লাখ লোক হত্যা এবং ৩ লাখ মহিলাকে ধর্ষণ করে থাকে তাহলে তাদের প্রত্যেককে ৫০ জনকে হত্যা এবং ৫ জন মহিলাকে ধর্ষণ করতে হতো।
অবাঙালি হ*ত্যা*কাণ্ড
আমরা শুধু বাঙালি গণহত্যার ইতিহাস জানি। জানি না কেবল অবাঙালিদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার করুণ কাহিনী। আমাদের লেখকরা ইতিহাসের এ অধ্যায়কে চাপা দিয়ে রেখেছেন। ১৯৭১ সালে অবাঙালিদের ওপর নৃশংসতার মর্মবেদনার কথা আমাদের এ অঞ্চলের লোকেরা জানে না। সবাই বিজয়ীদের প্রশস্তি গায়। অন্যদিকে পরাজিতদের বেদনা, তাদের যন্ত্রণার প্রতি সবাই চোখ বন্ধ রাখে। কিন্তু সব মানুষের যন্ত্রণা সমান বেদনাদায়ক। হতে পারে তারা অবাঙালি। কিন্তু তারাও মানুষ। তারাও মুসলমান। মুসলিম পরিচিতি তাদের রক্ষাকবচ হতে পারেনি। তদানীন্তন পূর্ব পাকিস্তানে এমন কোনো অবাঙালি পরিবার ছিল না যে পরিবারে অন্তত দুই তিনজন প্রাণ হারায়নি। কোনো কোনো পরিবারে ৫ জন বা ১০ জন নিহত হয়েছে। নারীরা পাইকারিভাবে সম্ভ্রম হারিয়েছে। উগ্র বাঙালি জাতীয়তাবাদী আবেগে সংখ্যালঘু অবাঙালিরা নির্মূল হয়ে গেছে। তাদের সহায় সম্পত্তি কেড়ে নেয়া হয়েছে। তাদের জন্য কারো দয়া হয়নি। নির্মমতা প্রদর্শন করা ছিল তখন বাঙালি দেশপ্রেমের মানদণ্ড।
১৯৪৭ সালের আগে আমরা ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছি। এ লড়াইয়ের ইতিহাসে সব গালি ইংরেজদের দেয়া হয়। কিন্তু ১৯৪৭ সালের পরবর্তী স্বাধীনতার ইতিহাসে প্রত্যেকটি গালি দেয়া হয় পশ্চিম পাকিস্তানি মুসলমানদের। আমাদের এ ভূখণ্ডে মুসলিম পরিচিতি নিয়ে বিহারীরা বসবাস করতো। এ দেশকে তারা অন্তর দিয়ে ভালোবাসতো। কিন্তু তাদেরকে বাঙালিরা কচুকাটা করেছে। পাকিস্তানের প্রতি আনুগত্য ছিল তাদের একমাত্র অপরাধ। ভাইকে হ*ত্যা করেও আমরা মুসলমান! সত্যি আমাদের তুলনা হয় না। একই বিশ্বাসের অংশীদার মুসলমান আমাদের শত্রু হয়ে গেল। আর আল্লাহ ও তার রসূলের (সা.) দুশমন কাফেররা হয়ে গেল আমাদের বন্ধু, আমাদের মিত্র। একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে গেলে আপনাকে ‘অপারেশন সার্চলাইট’ পড়তেই হবে। কিন্তু আপনি আমাদের কোনো বইয়ে তার কারণ খুঁজে পাবেন না। পহেলা মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত অবাঙালি হত্যাযজ্ঞ ছিল ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করার একমাত্র কারণ।
(লেখাটি আমার ‘ভারতে মুসলিম—বিরোধী রায়ট’ থেকে নেয়া)
🖊️©️ লেখা শাহাদাত হোসাইন খান ফেসবুক আইডি

No comments:
Post a Comment